Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ডিজে মামলায় অভিষেকের নতুন বিপদ! সিআইডির সামনে বয়ান দিলেন বিজেপি বিধায়ক, বাড়ল চাপ
জেলা

ডিজে মামলায় অভিষেকের নতুন বিপদ! সিআইডির সামনে বয়ান দিলেন বিজেপি বিধায়ক, বাড়ল চাপ

bjp mla and abhishek banerjee
Email :7

ডিজে মামলায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও বাড়ল। এবার এই মামলায় সাক্ষী হিসেবে নিজের বয়ান রেকর্ড করালেন গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর (BJP MLA)। তাঁর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের পরই তাঁর উপর হামলা হয়েছিল। সেই অভিযোগের তদন্তে বৃহস্পতিবার তাঁকে ভবানীভবনে ডেকে পাঠায় সিআইডি।

বৃহস্পতিবার দুপুর নাগাদ ভবানীভবনে পৌঁছে তদন্তকারী আধিকারিকদের সামনে নিজের বক্তব্য তুলে ধরেন বিকর্ণ নস্কর (BJP MLA)। তিনি জানান, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে সংক্রান্ত মন্তব্যের পর রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। নির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিল থেকে ফেরার সময় তাঁর এবং বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ (BJP MLA)।

বিকর্ণ নস্করের (BJP MLA) দাবি, গত চার মে সন্ধ্যায় ক্যানিং এলাকায় তাঁর উপর প্রাণঘাতী হামলা হয়। তিনি অভিযোগ করেন, তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতার নেতৃত্বে হামলা চালানো হয়েছিল। ইট ছোড়া হয় এবং একাধিক বিজেপি কর্মীও আক্রান্ত হন। এই ঘটনার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য উসকানির কাজ করেছে বলেই তিনি তদন্তকারীদের জানিয়েছেন।

উল্লেখ্য, ডিজে মামলায় এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। তবে পরপর দুই দিন তিনি নমুনা দিতে হাজির হননি। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী আঠারো জুলাই তাঁকে আবার হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। তার আগেই এই মামলায় সাক্ষী হিসেবে বিজেপি বিধায়কের বয়ান রেকর্ড হওয়ায় তদন্তে নতুন মাত্রা যোগ হল বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts