Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বড় ধাক্কা! আগাম জামিনে স্বস্তি মিলল না অভিষেকের ঘনিষ্ঠ সুমিত রায়ের, এবার কি গ্রেপ্তারি শুধু সময়ের অপেক্ষা?
রাজ্য

বড় ধাক্কা! আগাম জামিনে স্বস্তি মিলল না অভিষেকের ঘনিষ্ঠ সুমিত রায়ের, এবার কি গ্রেপ্তারি শুধু সময়ের অপেক্ষা?

sumit roy 1
Email :5

আদালতে বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত রায় (Sumit Roy)। আগাম জামিনের আবেদন জানালেও আপাতত কোনও অন্তর্বর্তী সুরক্ষা পেলেন না তিনি। বিচারপতি শুভ্রা ঘোষ জানান, মামলার বিষয়ে রাজ্যকে যথাযথভাবে অবগত করা হয়নি। সেই কারণে এই বেঞ্চে মামলার শুনানি সম্ভব নয়। ফলে নির্ধারিত নিয়ম মেনেই মামলাটি নিয়মিত বেঞ্চে শুনানি হবে।

জানা গিয়েছে, এই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। তিনি (Sumit Roy) উপস্থিত না থাকায় মঙ্গলবার দুপুরে মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে ওঠে। শুনানির শুরুতেই মামলার প্রয়োজনীয় কিছু নথি আদালতে না থাকায় বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, মামলার একাধিক কপি আদালতের নথিতে খুঁজে পাওয়া যায়নি।

এদিন সুমিত রায়ের (Sumit Roy) আইনজীবী আদালতের কাছে আগাম জামিনের আবেদন জানান। পাশাপাশি তিনি দাবি করেন, তাঁর মক্কেল তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। তাই পুলিশ যাতে কোনও কঠোর পদক্ষেপ নিতে না পারে, সেই মর্মেও আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়। তবে আদালত কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ দিতে রাজি হয়নি।

শুনানির সময় অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান, কোনও অভিযুক্ত যদি আদালতের কাছ থেকে অন্তর্বর্তী সুরক্ষা না পান, তাহলে তদন্তকারী সংস্থার হাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকে। অর্থাৎ তদন্তে প্রয়োজন হলে পুলিশ গ্রেপ্তারি-সহ আইনানুগ পদক্ষেপ করতে পারবে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে সুমিত রায়ের (Sumit Roy) খোঁজ চালাচ্ছে পুলিশ। জমি দুর্নীতির অভিযোগে শালবনী থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, জমি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে প্রায় দশ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু পরে জমি দেওয়া হয়নি। তদন্তে আরও অভিযোগ উঠেছে, একই কায়দায় একাধিক ব্যক্তির কাছ থেকেও টাকা নেওয়া হয়েছিল বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts