Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ভয়াবহ গুলির তাণ্ডব! মুহূর্তে রক্তে ভাসল জার্মানি, মৃত অন্তত ৫
বিদেশ

ভয়াবহ গুলির তাণ্ডব! মুহূর্তে রক্তে ভাসল জার্মানি, মৃত অন্তত ৫

germany gunman attack
Email :3

জার্মানিতে (Germany) ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত পরিস্থিতি তৈরি হল। উত্তর জার্মানির স্টাডে শহরের ডাঙ্কার্সস্ট্রাসে এলাকায় আচমকা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক খবর অনুযায়ী, এই হামলায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে।

গুলি চলার খবর পেয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী (Germany) । নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে আটক করেছে। তারা দু’জনেই পুরুষ বলে জানা গিয়েছে। তবে কী কারণে এই হামলা, তার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক বন্দুকবাজের হামলার ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে (Germany) । চলতি মাসের শুরুতেই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মধ্যরাতে বন্দুকবাজদের গুলিতে বারো জনের মৃত্যু হয় এবং আহত হন আরও নয় জন। একটি গাড়িতে এসে হামলাকারীরা এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ।

এর আগেই আমেরিকাতেও বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে কানসাস সিটিতে বন্দুকবাজের হামলার ঘটনা সামনে আসে। সেই ঘটনায় অন্তত নয় জন আহত হন। পরপর এই ধরনের হামলায় আন্তর্জাতিক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। জার্মানির এই ঘটনাও সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিল (Germany) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts