Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • দুর্ঘটনা সাজাতে আগেই ছিল পরিকল্পনা! হবু স্বামী খুনে নতুন বিস্ফোরক তথ্য প্রকাশ্যে
দেশ

দুর্ঘটনা সাজাতে আগেই ছিল পরিকল্পনা! হবু স্বামী খুনে নতুন বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

maharashtra murder 1
Email :6

বিয়ের আগেই হবু স্বামীকে খুনের ঘটনায় প্রতিদিনই সামনে আসছে নতুন তথ্য। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত সিয়া গোয়েল হত্যার আগে দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করেছিলেন। শুধু পরিকল্পনাই নয়, পাহাড় থেকে কীভাবে ধাক্কা দিলে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হবে, তা নিয়েও একাধিকবার মহড়া দিয়েছিলেন বলে জেরায় উঠে এসেছে (Maharashtra Murder)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুণের লোহাগড় দুর্গে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। সেখানে সিয়া গোয়েলকে দিয়ে ঘটনার প্রতিটি ধাপ দেখানো হয় (Maharashtra Murder)। পাশাপাশি তাঁর বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তদন্তে উঠে এসেছে, নভেম্বর মাসে কেতন আগরওয়ালের সঙ্গে সিয়ার বিয়ের কথা ছিল। প্রথমে রাজি থাকলেও পরে বিয়ে করতে চাননি তিনি। কিন্তু পারিবারিক চাপে সেই সিদ্ধান্ত বদলাতে না পেরে শেষ পর্যন্ত ভয়াবহ পথ বেছে নেওয়ার অভিযোগ উঠেছে।

জেরায় সিয়া জানিয়েছেন বলে দাবি তদন্তকারীদের, কীভাবে খুন করলে তা দুর্ঘটনা বলে মনে হবে, সেই বিষয়েও তিনি আগে থেকে খোঁজখবর নিয়েছিলেন (Maharashtra Murder)। এরপর পাহাড়ের কোন জায়গা সবচেয়ে বিপজ্জনক, কোথা থেকে ধাক্কা দিলে মৃত্যু নিশ্চিত হতে পারে এবং কীভাবে কেতনকে সেই জায়গায় নিয়ে যাওয়া হবে, তা নিয়ে বারবার পরিকল্পনা করা হয়। তদন্তকারীদের দাবি, এই পরিকল্পনায় অভিযুক্ত চেতন চৌধুরীও তাঁর সঙ্গে ছিলেন।

প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা বলে জানানো হলেও তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে একের পর এক নতুন তথ্য সামনে আসে। এরপর সিয়া গোয়েল এবং চেতন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। শুরুতে দুজনেই একে অপরের উপর দোষ চাপানোর চেষ্টা করেছিলেন বলে তদন্তকারীদের দাবি। পরে জেরায় দুজনেই অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে (Maharashtra Murder)।

এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তকারীরা এখন ঘটনার সঙ্গে জড়িত প্রতিটি দিক খতিয়ে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts