Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • দিল্লিতে মোদির সামনে শুভেন্দুর চমক! নিজে হাতে বানানো ঝালমুড়ি খেয়ে কী বললেন প্রধানমন্ত্রী?
দেশ

দিল্লিতে মোদির সামনে শুভেন্দুর চমক! নিজে হাতে বানানো ঝালমুড়ি খেয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

pm Modi suvendu jhalmuri
Email :5

রাজনীতির নানা আলোচনা এবং ব্যস্ততার মধ্যেও ফের শিরোনামে উঠে এল বাংলার জনপ্রিয় খাবার ঝালমুড়ি। এবার দিল্লির ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজে হাতে ঝালমুড়ি তৈরি করে খাওয়ালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই ঝালমুড়ির স্বাদ নিয়ে প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ঝালমুড়ি তৈরি করে দেওয়ার জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তিনি।

সম্প্রতি দেশের দীর্ঘতম সময় দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর অন্যতম রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে এনডিএ-র সাংসদদের নিয়ে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছিল দিল্লির ভারত মণ্ডপমে। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের নেতা-নেত্রীরা। সেই অনুষ্ঠানেই দেখা যায় মোদি এবং শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মধ্যে এই বিশেষ মুহূর্ত।

বাংলার ঝালমুড়ি নিয়ে মোদির আগ্রহ অবশ্য নতুন নয়। বিধানসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে এসে ঝাড়গ্রামে এক ঝালমুড়ি বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন তিনি। সেই ঘটনা নিয়ে তখন ব্যাপক আলোচনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। বাংলার এই জনপ্রিয় খাবারকে কেন্দ্র করে শুরু হয়েছিল নানা রাজনৈতিক কর্মসূচিও (Suvendu Adhikari)।

নির্বাচনের আগে তৃণমূলের নেতা-নেত্রীরা বিভিন্ন জায়গায় ঝালমুড়ি বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করেছিলেন। পাল্টা বিজেপির নেতারাও ঝালমুড়িকে রাজনৈতিক প্রচারের অংশ করেছিলেন। এরপর একাধিক রাজনৈতিক সভা এবং বক্তব্যেও উঠে আসে ঝালমুড়ির প্রসঙ্গ (Suvendu Adhikari)।

এমনকি বিদেশ সফরেও বাংলার এই জনপ্রিয় খাবারের কথা উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। ফলে ঝালমুড়ি ধীরে ধীরে রাজনীতির আলোচনারও একটি অংশ হয়ে ওঠে। এবার দিল্লির ভারত মণ্ডপমে শুভেন্দু অধিকারীর হাতে তৈরি ঝালমুড়ি খেয়ে আবারও সেই খাবারকে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে এলেন নরেন্দ্র মোদি।

রাজনীতির কড়া সমীকরণের মাঝেও এক প্লেট ঝালমুড়ি যে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে, ভারত মণ্ডপমের এই ঘটনাই তার সাম্প্রতিক উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts