বিহারের সাসারাম রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire Breaks Out) ঘটনা ঘটল। সোমবার সকালে পটনাগামী একটি প্যাসেঞ্জার ট্রেনের কামরায় আচমকা আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কামরায়। ঘটনায় স্টেশন চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, ট্রেনটি সাসারাম স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পরই সেটি পটনার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল (Fire Breaks Out) । সেই সময় হঠাৎ একটি কামরা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপরই আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়।
সৌভাগ্যবশত, তখন ট্রেনে খুব বেশি যাত্রী ছিলেন না। আগুন লাগতেই যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যান। ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেলের কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে একটি কামরা পুরোপুরি পুড়ে গিয়েছে (Fire Breaks Out) ।
প্রাথমিক তদন্তে রেলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রবিবারই দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসেও ভয়াবহ আগুন লেগেছিল। মধ্যপ্রদেশের রতলাম জেলার কাছে চলন্ত ট্রেনের বি-১ কামরায় প্রথম আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে লাগেজ ভ্যানেও। কোনওমতে ৬৮ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।
পরপর দুই দিনে দুটি ট্রেনে আগুন লাগার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।











