Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • শেষ শুটিংয়ের দিনেই বিস্ফোরক পোস্ট জীতু কমলের! টলিপাড়ায় নতুন বিতর্ক
বিনোদন

শেষ শুটিংয়ের দিনেই বিস্ফোরক পোস্ট জীতু কমলের! টলিপাড়ায় নতুন বিতর্ক

jeetu kamal
Email :6

রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহ এখন টলিপাড়াতেও স্পষ্ট। অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত মতাদর্শ এবং রাজনৈতিক অবস্থান নিয়ে সোশাল মিডিয়ায় প্রায়ই বিতর্ক দেখা যাচ্ছে। এর মাঝেই ‘অপরাজিত’ ছবির জুটি জীতু কমল (Jeetu Kamal)এবং সায়নী ঘোষের ভার্চুয়াল বাকবিতণ্ডা নিয়ে সরগরম নেটদুনিয়া। আর সেই আবহেই এবার সহশিল্পীদের উদ্দেশে বিস্ফোরক পোস্ট করলেন জীতু কমল।

রবিবার ছিল জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শেষ দিনের শুটিং। সকাল থেকেই শুটিং ফ্লোরে হাজির ছিলেন শিল্পীরা। দীর্ঘদিনের সফর শেষ হওয়ার কারণে স্বাভাবিকভাবেই আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল। তবে সেই দিনেই নিজের অবস্থান স্পষ্ট করে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন জীতু (Jeetu Kamal)।

ইনস্টা স্টোরিতে অভিনেতা (Jeetu Kamal) লেখেন, এই প্রজেক্টে কাজ করার সময় যদি কারও কোনও অভিযোগ, দুর্ব্যবহার বা হেনস্তার অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে যেন এখনই তা জানানো হয়। পরে অন্য কোনও উদ্দেশ্যে বা প্রজেক্ট শেষ হওয়ার অনেক দিন পর অভিযোগ না তোলার আবেদনও করেন তিনি।

জীতুর (Jeetu Kamal) এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা। টেলিপাড়ায় শুটিং ফ্লোরের নানা ঘটনা এবং সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক নিয়ে অতীতেও একাধিক বিতর্ক সামনে এসেছে। উল্লেখ্য, এই ধারাবাহিকের শুরুর সময়েও জীতুকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় সহঅভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা অভিযোগ সামনে এসেছিল।

তাই অনেকের মতে, পুরনো অভিজ্ঞতা থেকেই হয়তো আগেভাগে নিজের অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন অভিনেতা। তবে পোস্টের শেষে আবেগঘন বার্তাও দিয়েছেন তিনি। দর্শকদের ভালোবাসা এবং সহকর্মীদের স্নেহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জীতু জানান, এই ধারাবাহিক তাঁকে অনেক অভিজ্ঞতা দিয়েছে।

শেষ দিনের শুটিংয়ে মন খারাপ থাকলেও অভিনেতার এই পোস্ট এখন টলিপাড়ার নতুন চর্চার বিষয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts