Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • বিজেপিকে স্বাগত, আবার ‘ব্যান কালচার’ নিয়ে বিস্ফোরক দেব! রাজনীতির ইঙ্গিত লুকিয়ে?
রাজ্য

বিজেপিকে স্বাগত, আবার ‘ব্যান কালচার’ নিয়ে বিস্ফোরক দেব! রাজনীতির ইঙ্গিত লুকিয়ে?

dev TMC MLA
Email :2

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে টলিউড মহলেও। বিজেপির জয়কে স্বাগত জানিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের সাংসদ দেব (Dev)। এক ফেসবুক পোস্টে তিনি নতুন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি টলিউডের ভিতরের বিভাজন ও ‘নিষেধাজ্ঞার সংস্কৃতি’ নিয়ে সরব হয়েছেন।

দেব (Dev) জানিয়েছেন, একজন সাধারণ মানুষ এবং শিল্পী হিসেবে তিনি চান নতুন সরকার এমন পরিবেশ তৈরি করুক, যেখানে ঐক্য ও শিল্পের স্বাধীনতা বজায় থাকবে। তাঁর কথায়, বাংলা সিনেমা তখনই এগোতে পারবে, যখন সবাই একসঙ্গে কাজ করবে এবং পারস্পরিক সম্মান বজায় থাকবে। কোনও ধরনের পক্ষপাত বা বাধা নয়, বরং সহাবস্থানই হওয়া উচিত।

একই সঙ্গে তিনি (Dev) বলেন, বাংলা সিনেমা এই রাজ্যের অন্যতম বড় সম্পদ। তাই এই শিল্পকে এগিয়ে নিতে হলে ভেতরের বিভাজন দূর করতেই হবে। নতুন সরকারের কাছে তাঁর অনুরোধ, এই ‘ব্যান সংস্কৃতি’ যেন অতীত হয়ে যায়।

তবে শুধু শিল্পজগত নয়, নিজের রাজনৈতিক দায়িত্বের কথাও তুলে ধরেছেন দেব। তিনি স্পষ্ট জানিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে নতুন সরকারের সহযোগিতা চান। এই প্রকল্প ঘাটালবাসীর বহুদিনের দাবি বলেও উল্লেখ করেন তিনি (Dev)।

দেব আরও বলেন, মানুষের রায়ে নতুন সরকার এসেছে, সেটাকে মেনে নেওয়া উচিত। তাঁর মতে, রাজ্যের উন্নয়ন, শান্তি এবং সাধারণ মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া এখন সবচেয়ে জরুরি।

যদিও বিজেপিকে অভিনন্দন জানানোর পর থেকেই প্রশ্ন উঠছে, দেব কি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন? এই প্রসঙ্গে তিনি জানান, রাজনীতি ছাড়বেন কি না তা সময় বলবে। তবে তিনি সবসময় মানুষের জন্য কাজ করতে চান এবং কোনওদিন ক্ষমতার অপব্যবহার করেননি।

২০১৪ সালে রাজনীতিতে পা রাখার পর থেকে দেব তিনবার সাংসদ হয়েছেন। নিজের জনপ্রিয়তা এবং সৌজন্যমূলক রাজনীতির জন্য তিনি আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। বিজেপিকে স্বাগত জানিয়ে তাঁর এই মন্তব্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেখছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts