Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • “সন্তান নয়, কুকুর পোষো!” শেফালি শাহের মন্তব্যে তুমুল বিতর্ক
বিনোদন

“সন্তান নয়, কুকুর পোষো!” শেফালি শাহের মন্তব্যে তুমুল বিতর্ক

shefali shah
Email :3

সম্পর্ক, বিয়ে এবং সন্তান জন্ম নিয়ে আধুনিক প্রজন্মের ভাবনা বদলাচ্ছে। এই বিষয় নিয়েই এবার খোলামেলা মন্তব্য করলেন অভিনেত্রী শেফালি শাহ (Shefali Shah)। তবে তাঁর একটি মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। অভিনেত্রীর কথায়, সন্তান জন্ম দেওয়ার চেয়ে কুকুর পোষা অনেক ভালো।

সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়েছিলেন শেফালি শাহ (Shefali Shah)। সেখানে বিয়ে, সম্পর্ক এবং মাতৃত্ব নিয়ে নিজের মত প্রকাশ করেন তিনি। অভিনেত্রীর মতে, খুব কম বয়সে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তিনি বলেন, ছোট বয়সে মানুষ নিজেকেই ঠিকমতো চিনতে পারে না। তাই জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে বোঝার জন্য সময় দেওয়া প্রয়োজন।

শেফালি (Shefali Shah) আরও বলেন, কেউ যদি বিয়ের প্রতিষ্ঠানের উপর বিশ্বাস না করেন, তাহলে শুধু সমাজের চাপে বিয়ে করা উচিত নয়। কারণ, বিয়ে এমন একটি সম্পর্ক, যেখানে দায়িত্ব এবং মানসিক প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।

আলোচনার মাঝেই সঞ্চালিকা নিজের অবিবাহিত থাকার প্রসঙ্গ তুললে শেফালি (Shefali Shah) বলেন, তিনি জানেন তাঁর কথায় সমালোচনা হতে পারে, তবুও তিনি বলবেন— সন্তান জন্ম দেওয়ার প্রয়োজন নেই, বরং কুকুর পোষা ভালো। অভিনেত্রীর কথায়, মানুষের জীবনে কুকুরই সবচেয়ে নিঃশর্ত ভালোবাসা দেয়।

শেফালি শাহের ব্যক্তিগত জীবনও নানা চড়াই-উতরাইয়ে ভরা। প্রথমে অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। পরে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর পরিচালক বিপুল অম্রুতলাল শাহের সঙ্গে সংসার শুরু করেন অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানের মা তিনি।

পশুপ্রেমী হিসেবেও পরিচিত শেফালি (Shefali Shah)। তাঁর দুই পোষ্য কুকুর অ্যাশ এবং সিম্বাকে নিয়ে প্রায়ই সোশাল মিডিয়ায় ছবি ও ভিডিও ভাগ করে নেন তিনি।

অভিনয়ের দিক থেকেও ব্যস্ত রয়েছেন শেফালি শাহ। সম্প্রতি ‘দিল্লি ক্রাইম’ সিরিজের নতুন সিজনে তাঁকে দেখা গিয়েছে। সেখানে ডিআইজি বর্তিকা চতুর্বেদীর চরিত্রে আবারও নজর কেড়েছেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts