Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • অবশেষে ভাঙা শুরু কবি সুভাষ মেট্রো স্টেশন! কবে ফের চালু হবে পরিষেবা?
রাজ্য

অবশেষে ভাঙা শুরু কবি সুভাষ মেট্রো স্টেশন! কবে ফের চালু হবে পরিষেবা?

kabi subhas metro station
Email :6

দীর্ঘ প্রায় দশ মাস বন্ধ থাকার পর অবশেষে শুরু হল কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ (Kolkata Metro)। রবিবার থেকে এই কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। গত বছর ২৮ জুলাই স্টেশনের পিলারে ফাটল ধরা পড়ার পর থেকেই যাত্রী নিরাপত্তার কথা ভেবে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল (Kolkata Metro)।

বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্তই মেট্রো পরিষেবা চালু রয়েছে। কবি সুভাষ স্টেশন বন্ধ থাকার কারণে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই মেট্রো ফাঁকা করে কবি সুভাষ পর্যন্ত নিয়ে যাওয়া হত। সেখানে ঘুরিয়ে আবার আপ লাইনে ফেরানো হতো রেক (Kolkata Metro)।

রবিবার থেকে স্টেশনের (Kolkata Metro) কাজ শুরু হওয়ায় শহিদ ক্ষুদিরাম স্টেশনেই রেক ঘোরানোর নতুন ব্যবস্থা করা হচ্ছে। এই কারণে রবিবার দিনভর মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে যাতে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই ডাউন লাইনের মেট্রো ঘুরে আপ লাইনে যেতে পারে, সেই কাজ চলছে।

মেট্রো সূত্রে খবর, নতুন কবি সুভাষ স্টেশনের নকশা তৈরির কাজ চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে। এরপরই শুরু হয়েছে পুরনো অংশ ভাঙার কাজ। কর্তৃপক্ষের দাবি, পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নতুন স্টেশনের কাজ শেষ হতে পারে।

গত বছরের ফাটলের ঘটনার পর থেকেই যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। দীর্ঘ সময় ধরে পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন বহু নিত্যযাত্রী। অবশেষে স্টেশন পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts