Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • রাত জাগা যাত্রীদের জন্য বড় সুখবর! সোমবার থেকেই বদলে যাচ্ছে মেট্রোর সময়, দেখে নিন নতুন সূচি
রাজ্য

রাত জাগা যাত্রীদের জন্য বড় সুখবর! সোমবার থেকেই বদলে যাচ্ছে মেট্রোর সময়, দেখে নিন নতুন সূচি

kolkata metro
Email :4

সময়ের সঙ্গে বদলাচ্ছে মানুষের কাজের ধরন। অফিস, ব্যবসা ও বিভিন্ন পেশার কারণে এখন অনেকেই রাতে বাড়ি ফেরেন। সেই বাড়তে থাকা যাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। সোমবার থেকে ব্লু ও গ্রিন— দুই মেট্রো লাইনের প্রথম এবং শেষ ট্রেনের সময় বদলে যাচ্ছে। ফলে সকালবেলার যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনই রাত করে ফেরা মানুষও অতিরিক্ত সময় পাবেন।

নতুন সূচি অনুযায়ী, ব্লু লাইনে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে প্রথম মেট্রো সকাল ছয়টায় ছাড়বে (Kolkata Metro)। মহানায়ক উত্তম কুমার ও দমদম স্টেশন থেকেও প্রথম পরিষেবা শুরু হবে সকাল ছয়টা পনেরো মিনিটে। আগে এই পরিষেবা শুরু হত সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে। ফলে যাত্রীরা প্রায় পঞ্চাশ মিনিট আগে মেট্রো পরিষেবা পাবেন।

শেষ মেট্রোর (Kolkata Metro) সময়েও বড় পরিবর্তন আনা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত দশটা তিন মিনিটে। মহানায়ক উত্তম কুমারের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত দশটা আঠারো মিনিটে। দমদম থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ ট্রেন রাত দশটা পনেরো মিনিটে এবং মহানায়ক উত্তম কুমারের উদ্দেশে শেষ ট্রেন রাত সাড়ে দশটায় ছাড়বে। শহিদ ক্ষুদিরাম থেকেও দক্ষিণেশ্বর ও দমদমের উদ্দেশে শেষ ট্রেন যথাক্রমে রাত দশটা পনেরো মিনিট ও রাত সাড়ে দশটায় ছাড়বে।

গ্রিন লাইনেও প্রথম ও শেষ পরিষেবার সময় এগিয়ে আনা হয়েছে (Kolkata Metro)। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর পাঁচের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ছয়টায়। সল্টলেক সেক্টর পাঁচ থেকে হাওড়া ময়দানের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ছয়টা নয় মিনিটে। সিটি সেন্টার থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ছয়টা পনেরো মিনিটে। শেষ ট্রেন হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর পাঁচ— দুই প্রান্ত থেকেই রাত সাড়ে দশটায় ছাড়বে। সিটি সেন্টার থেকে শেষ ট্রেন ছাড়বে রাত দশটা ছত্রিশ মিনিটে।

রবিবারেও নতুন সময়সূচি কার্যকর হবে। দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে প্রথম মেট্রো সকাল নয়টায় ছাড়বে। দমদম থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল নয়টা পাঁচ মিনিটে। শেষ পরিষেবার সময়ও নতুন সূচি অনুযায়ী পরিচালিত হবে। কলকাতা মেট্রোর এই সিদ্ধান্তে প্রতিদিনের নিত্যযাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts