Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • গভীর রাতে হাওড়া স্টেশনে বুলডোজার! গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক দোকান
রাজ্য

গভীর রাতে হাওড়া স্টেশনে বুলডোজার! গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক দোকান

howrah station bulldozer
Email :5

গভীর রাতে হাওড়া স্টেশন চত্বরে চলল বড় উচ্ছেদ অভিযান। বেআইনিভাবে তৈরি হওয়া দোকানঘর ও ডালা গুঁড়িয়ে দিতে ব্যবহার করা হল বুলডোজার (Howrah Station)। শনিবার রাতে রেল পুলিশ এই অভিযান চালায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১৫০টিরও বেশি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়েছে।

রেল সূত্রে খবর, যাত্রীদের চলাচলে সমস্যা তৈরি হওয়ায় এই অভিযান চালানো হয়েছে। বহুদিন ধরেই অভিযোগ উঠছিল, হাওড়া স্টেশন চত্বরে অনেক ব্যবসায়ী বেআইনিভাবে দোকান খুলে ব্যবসা করছেন (Howrah Station)। এতে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর যাতায়াতে সমস্যা হচ্ছিল। গুরুত্বপূর্ণ এই স্টেশনে ভিড় সামলানোও কঠিন হয়ে উঠছিল বলে দাবি রেলের।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদের আগে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল (Howrah Station)। জায়গা খালি করার জন্য বারবার সতর্ক করা হলেও অনেকেই তা মানেননি বলে অভিযোগ। এরপর আদালতের নির্দেশ পাওয়ার পরই রেল পুলিশ উচ্ছেদ অভিযানে নামে।

শনিবার গভীর রাতে বিশাল পুলিশবাহিনী স্টেশন চত্বর ঘিরে ফেলে। তারপর আনা হয় বুলডোজার। একের পর এক দোকান ভাঙা শুরু হয়। মাইকিং করে সাধারণ মানুষকে এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়। অনেক ব্যবসায়ী আগেই খবর পেয়ে দোকানের জিনিসপত্র সরিয়ে নিয়ে যান (Howrah Station)।

বুলডোজার নামার খবর ছড়িয়ে পড়তেই বহু ব্যবসায়ী সেখানে হাজির হন। তবে রাতেই স্টেশন চত্বর প্রায় পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ, খুব অল্প সময়ের নোটিশ দেওয়া হয়েছিল। যদিও রেল পুলিশের দাবি, যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা ভেবেই এই পদক্ষেপ করা হয়েছে।

স্টেশন চত্বর ফাঁকা হওয়ায় খুশি বহু যাত্রী। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই অবৈধ দখলের কারণে যাতায়াতে সমস্যা হচ্ছিল। এবার সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা করছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts