Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ভোট মিটতেই তৃণমূল অফিসে আধার কার্ডের পাহাড়! বিধাননগরে চাঞ্চল্য, উঠছে বড় প্রশ্ন
রাজ্য

ভোট মিটতেই তৃণমূল অফিসে আধার কার্ডের পাহাড়! বিধাননগরে চাঞ্চল্য, উঠছে বড় প্রশ্ন

adhar cards
Email :3

বঙ্গের ভোট পর্ব শেষ হতেই বিধাননগরে সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস থেকে উদ্ধার হল একাধিক আধার কার্ড (Adhar Cards)। এই ঘটনাকে ঘিরে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বিধাননগর পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের বাসন্তী দেবী কলোনি এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। কীভাবে একটি রাজনৈতিক দলের অফিসে এত মানুষের আধার কার্ড (Adhar Cards) জমা ছিল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে এলাকার কয়েকজন বাসিন্দা ওই পার্টি অফিসে যান। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, একাধিক আধার কার্ড (Adhar Cards) সারি করে রাখা রয়েছে। স্থানীয়দের দাবি, অন্তত ৬০ থেকে ৭০টি আধার কার্ড উদ্ধার হয়েছে ওই অফিস থেকে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে আধার কার্ড নেওয়া হয়েছিল (Adhar Cards)। কিন্তু পরে সেই নথি আর ফেরত দেওয়া হয়নি বলে দাবি তাঁদের। অভিযোগ উঠেছে, ভোট দিতে বাধা দিতেই সাধারণ মানুষের পরিচয়পত্র নিজেদের কাছে রেখে দিত স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। যদিও এই অভিযোগের সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত হয়নি।

ঘটনার খবর পেয়েই পুলিশ এলাকায় পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গেও কথা বলা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া সমস্ত আধার কার্ড খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে একই দিনে বীরভূমের নানুর এলাকাতেও উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক ভোটার কার্ড। স্থানীয় একটি মাঠ থেকে ওই কার্ডগুলি উদ্ধার হয়। জানা গিয়েছে, মাঠটির পাশেই এক বিএলও-র বাড়ি রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কার্ডগুলি উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। ইতিমধ্যে ওই বিএলও-কে আটক করা হয়েছে। কীভাবে এত ভোটার কার্ড সেখানে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts