Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • আগুনে পুড়ল স্বপ্না বর্মনের বাড়ি! কাঁদতে কাঁদতে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন তৃণমূল প্রার্থীর
জেলা

আগুনে পুড়ল স্বপ্না বর্মনের বাড়ি! কাঁদতে কাঁদতে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন তৃণমূল প্রার্থীর

swapna barman 1
Email :5

ছাব্বিশের বিধানসভা ভোটে পরাজয়ের পর এবার বড় বিপদের মুখে পড়লেন এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট ও তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন (Swapna Barman)। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায় তাঁর পুরনো বাড়িতে আচমকাই আগুন লাগে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয় (Swapna Barman)।

জানা গিয়েছে, পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় স্বপ্না বর্মনের (Swapna Barman) দুটি বাড়ি রয়েছে। একটি বাড়িতে তিনি পরিবার নিয়ে থাকেন। অন্য পুরনো বাড়িটিতে কেউ থাকতেন না। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই ফাঁকা বাড়িতে আগুন লাগে (Swapna Barman)। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে খবর দেন। বাইরে প্রবল বৃষ্টি থাকায় আগুন দ্রুত ছড়াতে পারেনি। দমকল কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে স্বপ্না বর্মন অভিযোগ করেন, এই আগুনের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। সংবাদমাধ্যমের সামনে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “রাজনীতিতে আসাই ভুল ছিল।” তিনি আরও জানান, ভোটে হারের পর থেকেই তাঁর পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তাঁর দুই দাদাকে ভয় দেখানো হতো বলেও অভিযোগ করেন তিনি। এমনকি তাঁকেও একাধিকবার ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি স্বপ্নার।

স্বপ্নার কথায়, শুক্রবার রাতে এলাকার কয়েকজন তাঁর দাদাকে ফোন করে আগুন লাগার খবর দেন (Swapna Barman)। এরপর তাঁরা গিয়ে দেখেন বাড়ির ভিতরে আগুন জ্বলছে। তিনি দাবি করেছেন, ভোটের পর অনেক পরিচিত মানুষও আচমকা বদলে গিয়েছেন। এই ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই তাঁর সন্দেহ।

জলপাইগুড়ি কোতোয়ালি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বাড়িতে কেউ থাকতেন না। একটি ঘরের ভিতরে কাঠ ও কিছু কাগজপত্র রাখা ছিল। সেখান থেকেই আগুন ছড়াতে পারে বলে প্রাথমিক অনুমান। তবে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন স্বপ্না বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts