Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • স্করপিও থামতেই ঝাঁঝরা গুলি! শুভেন্দুর আপ্ত সহায়কের খুনে চাঞ্চল্য
রাজ্য

স্করপিও থামতেই ঝাঁঝরা গুলি! শুভেন্দুর আপ্ত সহায়কের খুনে চাঞ্চল্য

chandranath Rath 1
Email :7

মধ্যমগ্রামে গুলি করে খুন করা হল শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহায়ক চন্দ্রনাথ রথকে (Suvendu Adhikari PA Murder)। অভিযোগ, উত্তর ২৪ পরগণার দোহারিয়াতে বাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। সেই সময় তিনি একটি গাড়িতে বসে ছিলেন। খুব কাছ থেকে গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জানা গিয়েছে, সারা দিন শুভেন্দু অধিকারীর সঙ্গেই ছিলেন চন্দ্রনাথ (Suvendu Adhikari PA Murder)। রাতের দিকে বাড়ি ফেরার সময় মধ্যমগ্রামের কাছে একটি বিরিয়ানির দোকানের সামনে গাড়ি থামে। সেই সময় গাড়ির সামনের আসনে বসে ছিলেন তিনি। ঠিক তখনই বাইকে করে এসে হামলা চালায় দুষ্কৃতীরা। খুব কাছ থেকে একাধিক গুলি করা হয়। তাঁর শরীরে অন্তত তিনটি গুলি লাগে বলে খবর। গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন।

গুলির পরই দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা (Suvendu Adhikari PA Murder)। গুরুতর আহত অবস্থায় চন্দ্রনাথ ও চালককে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। চালকের চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে পুলিশ (Suvendu Adhikari PA Murder)। মধ্যমগ্রাম ও বিমানবন্দর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী। হাসপাতালে ভিড় জমিয়েছেন বিজেপির বহু নেতা ও কর্মী। জেলার পুলিশ সুপারসহ উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই হামলার পিছনে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts