Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মুখ্যমন্ত্রী কে? হঠাৎ আলোচনায় ‘বাংলার যোগী’ উৎপল মহারাজ! চমকে দিচ্ছে নতুন নাম
রাজ্য

মুখ্যমন্ত্রী কে? হঠাৎ আলোচনায় ‘বাংলার যোগী’ উৎপল মহারাজ! চমকে দিচ্ছে নতুন নাম

utpal maharaj 1
Email :109

পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার বিশেষ নজর রয়েছে গোটা দেশের। ব্রিগেডে শপথগ্রহণের দিনক্ষণ ঠিক হয়ে গেলেও এখনও ঘোষণা হয়নি নতুন মুখ্যমন্ত্রীর নাম। এই নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পালের মতো পরিচিত নামের পাশাপাশি হঠাৎই আলোচনায় উঠে এসেছে আর এক নাম, উৎপল মহারাজ (Utpal Maharaj)।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কেন্দ্র থেকে জয়ী এই প্রার্থীকে অনেকেই ‘বাংলার যোগী’ (Utpal Maharaj) বলেও ডাকছেন। ভোটের আগে তাঁর নাম খুব একটা শোনা যায়নি। প্রচারের সময়ও তিনি খুব বেশি প্রচারের আলোয় ছিলেন না। কিন্তু ফল ঘোষণার পর চমকে দিয়েছেন সবাইকে। কালিয়াগঞ্জে তিনি বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। লক্ষাধিক ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে হারিয়েছেন।

সন্ন্যাসী (Utpal Maharaj) জীবন থেকেই রাজনীতিতে আসা উৎপল মহারাজের আসল নাম স্বামী জ্যোতির্ময়ানন্দজী মহারাজ। দক্ষিণ দিনাজপুরে তাঁর জন্ম। ছোটবেলা থেকেই আশ্রমে থেকে পড়াশোনা করেছেন। পরে ইতিহাস নিয়ে স্নাতক হন। দীর্ঘদিন আধ্যাত্মিক জীবনে থাকার পর তিনি রাজনীতিতে যোগ দেন।

জানা যায়, চলতি বছরের শুরুতেই তাঁকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে রাজি হয়ে তিনি প্রার্থী হন (Utpal Maharaj)। তারপরই মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে প্রচারে নামেন। প্রচারের সময় তিনি বারবার বলেছেন, মানুষের সেবা করাই তাঁর মূল লক্ষ্য।

তিনি আশ্রম ছেড়ে এলেও আধ্যাত্মিক ভাবনা ছাড়েননি বলেই জানিয়েছেন। তাঁর কথায়, মানুষের পাশে থাকা এবং সেবা করাই তাঁর ধর্ম।

নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে উৎপল মহারাজকে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছে, তা রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts