Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ভোট শেষ হতেই বেহালায় হামলা! বাড়িতে ঢুকে মারধরের অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

ভোট শেষ হতেই বেহালায় হামলা! বাড়িতে ঢুকে মারধরের অভিযোগে চাঞ্চল্য

behala rss brother
Email :6

ভোট মিটতেই কলকাতার বেহালায় উত্তেজনা ছড়াল। অভিযোগ, বুধবার সন্ধ্যা নাগাদ প্রসেনজিৎ ব্রহ্ম নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। পরিবারের দাবি, আক্রান্ত প্রসেনজিৎ ও তাঁর ভাই অভিজিৎ ব্রহ্ম বিজেপির সঙ্গে যুক্ত (Post Election Violence)।

পরিবারের অভিযোগ অনুযায়ী, প্রায় কুড়ি থেকে তিরিশ জনের একটি দল আচমকাই বাড়িতে ঢুকে পড়ে। এরপর দুই ভাইকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়। তাঁদের সঙ্গে থাকা কয়েকজন বন্ধুকেও লাঠি দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে ঘটনাটি পরিকল্পিত হামলা বলেই দাবি পরিবারের (Post Election Violence)।

গুরুতর জখম অবস্থায় দুই ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাসও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে (Post Election Violence)।

এই ঘটনা নিয়ে বেহালা পশ্চিমের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন, দুই ভাইয়ের উপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে। তাঁর দাবি, ভোটের দিন এলাকায় কোনও অশান্তি হয়নি। হঠাৎ করেই এই ঘটনা ঘটে। তিনি আরও অভিযোগ করেন, দুষ্কৃতীরা ইভিএম চুরি করার উদ্দেশ্যে এসেছিল।

এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts