Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ফের চাঞ্চল্য খড়গপুরে! ১০ দিনের ব্যবধানে আরও এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু
জেলা

ফের চাঞ্চল্য খড়গপুরে! ১০ দিনের ব্যবধানে আরও এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

kharag pur iit studebt death
Email :5

খড়গপুর আইআইটিতে ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে (Kharagpur IIT)। মাত্র ১০ দিনের ব্যবধানে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় উদ্বেগ বাড়ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সোহম হালদার। তাঁর বয়স ২২ বছর। বাড়ি উত্তর চব্বিশ পরগনার বারাসতের শালবাগান এলাকায়। তিনি ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর পড়ছিলেন এবং ক্যাম্পাসের মদন মোহন মালব্য হলে থাকতেন (Kharagpur IIT)।

সোমবার সকালে দীর্ঘ সময় দরজা না খোলায় সহপাঠীদের সন্দেহ হয়। তারা প্রথমে নিরাপত্তারক্ষীদের খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় সোহমকে উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন (Kharagpur IIT)।

এর আগেও গত ১৮ তারিখ একই ক্যাম্পাসে আর এক ছাত্রের মৃত্যুর ঘটনা সামনে আসে। সেই ঘটনায় এক ছাত্র উঁচু থেকে ঝাঁপ দিয়েছিলেন বলে জানা যায়। তিনিও হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান (Kharagpur IIT)।

ক্রমাগত এই ধরনের ঘটনার জেরে শিক্ষাঙ্গনে উদ্বেগ বাড়ছে। গত এক বছরে একাধিক ছাত্রের মৃত্যুর ঘটনা সামনে এসেছে বলে জানা গিয়েছে। নতুন করে এই ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা ও ছাত্রদের মানসিক স্বাস্থ্যের বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts