Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নিখোঁজের পর ঘরে ফেরা! কী বললেন উৎসব মুখোপাধ্যায়
বিনোদন

নিখোঁজের পর ঘরে ফেরা! কী বললেন উৎসব মুখোপাধ্যায়

Utsab mukherjee
Email :15

চব্বিশ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee)। গত রবিবার তাঁর সন্ধান পাওয়া যায়। গত কয়েক সপ্তাহ ধরে তাঁকে ঘিরে বাংলা সিনেমা জগতে তুমুল চর্চা চলছিল। তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠছিল। এই অবস্থায় প্রথমে স্বস্তির খবর দেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় (Utsav Mukherjee)।

জানা যায়, উৎসব বর্তমানে দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন। খবর পেয়ে সোমবারই স্বামীর সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছে যান মৌপিয়া। নিখোঁজ থাকার পর পরিচালকের মানসিক অবস্থা নিয়েও অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন (Utsav Mukherjee)।

এরই মধ্যে মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে নিজেই নিজের অবস্থান স্পষ্ট করেন উৎসব। স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি জানান, তিনি এখন ভালো আছেন এবং দিল্লিতে রয়েছেন। পাশাপাশি এই সময় পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি (Utsav Mukherjee)।

উৎসব লেখেন, তিনি কখনও এমন পরিস্থিতি তৈরি করতে চাননি। জীবনে হঠাৎ করেই কিছু কঠিন সময় আসে, যার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি আরও জানিয়েছেন, আপাতত তিনি ও তাঁর স্ত্রী কিছুটা ব্যক্তিগত সময় কাটাতে চান। তাই সকলের কাছে সেই সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তিনি আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই কলকাতায় ফিরে সবার সঙ্গে যোগাযোগ করবেন। তাঁর এই বার্তার পর অনুরাগী ও সহকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল ব্যাঙ্কের কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি উৎসব। এরপরই তাঁর স্ত্রী পুলিশের দ্বারস্থ হন। দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে নিজেই সামনে এসে নিজের খবর জানালেন পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts