Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নওদায় ফের অশান্তি! হুমায়ুনের গাড়িতে হামলা, ইটবৃষ্টি ঘিরে চাঞ্চল্য
জেলা

নওদায় ফের অশান্তি! হুমায়ুনের গাড়িতে হামলা, ইটবৃষ্টি ঘিরে চাঞ্চল্য

naoda
Email :5

ভোটের দিন মুর্শিদাবাদের নওদায় (Naoda) আবারও উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূল এবং আমজনতা উন্নয়ন পার্টির মধ্যে একাধিকবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। শিবনগর এলাকা থেকে বেরোতে গেলে হুমায়ুন কবীরের উপর হামলার অভিযোগ ওঠে। তাঁর কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করা হয়। পাশাপাশি পোলিং এজেন্টের গাড়িতে ইট ছোড়ার অভিযোগও উঠেছে। এমনকি হুমায়ুনের গাড়ির সামনে বাঁশ ফেলে আটকে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ চেষ্টার পর কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি (Naoda)।

অন্যদিকে বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী বলেন, এ বার বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা থাকায় বুথ দখল বা ছাপ্পা ভোট দেওয়া সহজ হবে না। তাঁর মতে, বাইরে থেকে কিছুটা ভয় দেখানোর চেষ্টা এখনও হতে পারে, কিন্তু বুথের ভিতরে গিয়ে ভোটারদের বাধা দেওয়ার মতো ঘটনা এ বার কম হবে। তিনি আরও জানান, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা সন্তোষজনক বলেই মনে হয়েছে।

সব মিলিয়ে একদিকে নওদায় (Naoda) উত্তেজনা বাড়ছে, অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থার উপর ভরসা রাখছেন বিরোধী প্রার্থীরা।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts