Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • এক ঝটকায় উধাও হাজার হাজার ভোটার! সামশেরগঞ্জে বড় চমক
জেলা

এক ঝটকায় উধাও হাজার হাজার ভোটার! সামশেরগঞ্জে বড় চমক

samsergabg
Email :7

প্রথম দফার ভোটের দিন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে (WB Election)। একদিকে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে, অন্যদিকে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এসআইআর প্রক্রিয়ার ফলে সামশেরগঞ্জে প্রায় ৯১ হাজার ৬৮৫ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে জানা গেছে (WB Election)।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগে সামশেরগঞ্জ (WB Election) বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৬ হাজার ৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন ১ লক্ষ ১৮ হাজার ৪২৭ জন, মহিলা ভোটার ছিলেন ১ লক্ষ ১৭ হাজার ৬১০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৩ জন। কিন্তু নতুন প্রক্রিয়ার পর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৪৩৫ জনে। এত বড় সংখ্যায় নাম বাদ পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে (WB Election)।

সামশেরগঞ্জে মোট বুথ রয়েছে ২৪৮টি, যার মধ্যে ২১৫টি বুথকে অতিরিক্ত স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটগ্রহণ চলছে। সর্বত্র কড়া নজরদারি রাখা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

শুধু সামশেরগঞ্জ নয়, মুর্শিদাবাদের আরও একাধিক এলাকায় একই ছবি দেখা যাচ্ছে। ফরাক্কায় প্রায় ৩৮ হাজার ২২২ জন, সুতি এলাকায় প্রায় ৩৭ হাজার ৯৬৫ জন এবং রঘুনাথগঞ্জে ৪৬ হাজারেরও বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এছাড়া ডোমকল, জঙ্গিপুর, খড়গ্রাম, ভগবানগোলা ও লালগোলাতেও ৩০ হাজার থেকে ৫০ হাজারের বেশি নাম বাদ পড়ার ঘটনা সামনে এসেছে। ফলে গোটা জেলাজুড়েই এই বিষয়টি নিয়ে উদ্বেগ ও আলোচনা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts