গত লোকসভা নির্বাচনে খড়গপুর থেকে প্রার্থী করা হয়নি তাঁকে। তবে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি তাঁকে এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে (Dilip Ghosh)। প্রার্থী হওয়ার পর থেকেই তিনি প্রচারে নেমে পড়েন এবং গোটা এলাকায় ঘুরে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। বৃহস্পতিবার সকালে ইডলি ও বড়া খেয়ে দিন শুরু করেন তিনি। এরপর সাদা পাঞ্জাবি-পাজামা পরে খড়গপুরের সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে গিয়ে ভোট দেন (Dilip Ghosh)।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, আপাতত তিনি বাড়িতেই থাকবেন। কোথাও সমস্যা হলে তবেই সেখানে যাবেন। তাঁর কথায়, অযথা বেশি ঘোরাফেরা করার দরকার নেই, কারণ মানুষ শান্তিতে ভোট দিচ্ছেন এবং পরিবেশও স্বাভাবিক রয়েছে। সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।
এসআইআর নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ (Dilip Ghosh) বলেন, অন্য রাজ্যেও এই প্রক্রিয়া হয়েছে, সেখানে কোনও সমস্যা নিয়ে এত আলোচনা হয়নি। শুধুমাত্র বাংলাতেই এই বিষয়টি নিয়ে বিতর্ক হচ্ছে। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস এবার ভোটে হারতে চলেছে বলেই এইসব ইস্যু সামনে আনা হচ্ছে। তিনি জোর গলায় বলেন, বাংলায় এবার পরিবর্তন নিশ্চিত।













