Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কালি পড়ল, ভোট হল না! কুমারগ্রামে ইভিএম বিকল, ক্ষোভ প্রার্থীর
জেলা

কালি পড়ল, ভোট হল না! কুমারগ্রামে ইভিএম বিকল, ক্ষোভ প্রার্থীর

TMC Candidate vote 1
Email :6

ভোটের দিন সকালে অদ্ভুত পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল প্রার্থী রাজীব তীর্কি (TMC Candidate)। মক পোলিং শেষ হওয়ার পরই তিনি বুথে পৌঁছেছিলেন এবং প্রথম ভোটার হিসেবেই ভোট দেওয়ার কথা ছিল তাঁর। নিয়ম মেনে আঙুলে কালি লাগানোও হয়ে যায়। কিন্তু তারপরেই সমস্যার শুরু।

আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার ১০/১০১ নম্বর বুথে, দক্ষিণরামপুর নিউ প্রাইমারি স্কুলে এই ঘটনা ঘটে। ভোট দিতে ইভিএমের সামনে গিয়ে দাঁড়াতেই দেখা যায়, যন্ত্রে সমস্যা হয়েছে। অনেক চেষ্টা করেও ভোট দিতে পারেননি রাজীব তীর্কি (TMC Candidate)।

যান্ত্রিক ত্রুটির কারণে ভোট প্রক্রিয়া শুরুই করা যায়নি বলে অভিযোগ (TMC Candidate)। ভোট না দিয়েই আঙুলে কালি নিয়ে বুথের ভিতরে অপেক্ষা করতে দেখা যায় তাঁকে। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল প্রার্থী বলেন, তাঁর বুথেই তিনি প্রথম ভোটার ছিলেন, মক পোলিংও সম্পন্ন হয়েছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও ভোটগ্রহণ শুরু হয়নি। ব্যালট বক্সে ত্রুটি দেখাচ্ছে বলে জানান তিনি। বিষয়টি তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েছেন।

ভোর পাঁচটা থেকেই সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এখনও ভোট দিতে পারছেন না। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ভোটাররা। নির্বাচনের দিনে এমন সমস্যায় প্রশ্ন উঠছে প্রস্তুতি নিয়ে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts