Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নওদায় ভোটের আগের রাতেই বোমা আতঙ্ক! রিপোর্ট চাইল রিপোর্ট কমিশন
জেলা

নওদায় ভোটের আগের রাতেই বোমা আতঙ্ক! রিপোর্ট চাইল রিপোর্ট কমিশন

humayun kabir and bomb plast
Email :18

ভোটের আগের রাতেই মুর্শিদাবাদের নওদা কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠল। এই কেন্দ্র থেকেই নিজের দলের প্রার্থী হিসেবে লড়ছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। সেই এলাকাতেই রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ উঠেছে। নওদা বিধানসভার শিবনগর এলাকায় রাস্তায় বোমা পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনার সঙ্গে আমজনতা উন্নয়ন পার্টির লোকজন জড়িত (Humayun Kabir)। ঘটনার পরই নির্বাচন কমিশনের কাছে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকায়।

এই ঘটনায় হুমায়ুন কবীরের (Humayun Kabir) দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। বোমাবাজির ঘটনায় এক মহিলা আহত হয়েছেন বলেও জানা গেছে। ঘটনাস্থল থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরেই রয়েছে শিবনগর প্রাথমিক বিদ্যালয়, যেখানে ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে।

এর আগেও অভিযোগ উঠেছিল, একই এলাকায় রাতে হুমায়ুন কবীরের অনুগামীরা দুই তৃণমূল কর্মীকে মারধর করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বোমাবাজির অভিযোগ সামনে এল। ফলে ভোটের আগে নওদার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts