ফ্ল্যাট প্রতারণা মামলায় ফের তলব পেলেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। বুধবার সকালে তিনি কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন। সকাল সাড়ে দশটা নাগাদ সেখানে পৌঁছন তিনি। তাঁর সঙ্গে ছিলেন যশ দাশগুপ্তও। জানা গিয়েছে, তদন্তকারী সংস্থা যে সমস্ত নথি চেয়েছিল, সেগুলিও সঙ্গে করে নিয়ে এসেছেন নুসরত (Nusrat Jahan)।
এই মামলার সূত্রপাত ২০২৩ সালে রাজারহাটের একটি ফ্ল্যাট প্রতারণার অভিযোগ থেকে। অভিযোগ ওঠে, ২০১৪-১৫ সালে একটি সংস্থা চারশোর বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে মাথাপিছু সাড়ে পাঁচ লক্ষ টাকা নেয়। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু অভিযোগ, কেউই সেই ফ্ল্যাট পাননি এবং টাকা ফেরতও দেওয়া হয়নি। ওই সংস্থার ডিরেক্টর পদে নুসরত জাহানের (Nusrat Jahan) নাম ছিল বলে অভিযোগ ওঠে, যদিও তিনি শুরু থেকেই এই দাবি অস্বীকার করে আসছেন।
এর আগেও এই মামলায় তাঁকে ডেকেছিল ইডি। প্রথমে নুসরত (Nusrat Jahan) চেয়েছিলেন দিল্লিতে জিজ্ঞাসাবাদ হোক। তবে সেই আবেদন খারিজ করে দেওয়া হয় এবং কলকাতার অফিসেই হাজিরা দিতে বলা হয়। সেই নির্দেশ মেনেই এদিন তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছন।
সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় একজন মহিলা আধিকারিক থাকবেন। পাশাপাশি তদন্তকারী আধিকারিক এবং সহকারী ডিরেক্টর স্তরের এক আধিকারিকও উপস্থিত থাকবেন। (Nusrat Jahan) জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ান রেকর্ড করা হবে এবং সেই ভিত্তিতেই তদন্তের পরবর্তী পদক্ষেপ ঠিক করবে ইডি।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও বিনোদন মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। মামলার অগ্রগতি এখন কোন দিকে যায়, সেদিকেই নজর সকলের।










