Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হঠাৎ ঝালমুড়ির দোকানে মোদি! কী ঘটল ঝাড়গ্রামে জানলে চমকে যাবেন
জেলা

হঠাৎ ঝালমুড়ির দোকানে মোদি! কী ঘটল ঝাড়গ্রামে জানলে চমকে যাবেন

pm modi jhalmuri
Email :5

ঝাড়গ্রামে জনসভা শেষ করে ফেরার পথে আচমকাই রাস্তার ধারের একটি ঝালমুড়ির দোকানে ঢুকে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঝাড়গ্রামের রাজকলেজ মোড়ে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান স্থানীয় মানুষজন এবং দলীয় কর্মীরাও। প্রচারের ব্যস্ততার মাঝেই প্রধানমন্ত্রীর এমন আচরণ নজর কাড়ে সকলের।

জানা গিয়েছে, সভা শেষ করে হেলিকপ্টারে ওঠার আগে হঠাৎই রাস্তার দিকে এগিয়ে যান তিনি (PM Modi)। সেখানেই একটি ঝালমুড়ির দোকানে ঢুকে দোকানদারের সঙ্গে কথা বলেন এবং ঝালমুড়ি বানাতে বলেন। দোকানের মালিক বিক্রম সাউ, যিনি এলাকায় ‘বিহারীবাবু’ নামে পরিচিত, এই অভিজ্ঞতায় এখনও বিস্মিত। তাঁর কথায়, প্রধানমন্ত্রী (PM Modi) প্রথমে তাঁর নাম জিজ্ঞেস করেন, তারপর ঝালমুড়ি বানাতে বলেন। ঝালমুড়ি খেয়ে প্রশংসাও করেন। শুধু তাই নয়, তাঁর পরিবারের খোঁজখবরও নেন। হঠাৎ এমন ঘটনার জন্য নিজেকে ভাগ্যবান বলেই মনে করছেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, দেশের প্রধানমন্ত্রীর (PM Modi) এই ধরনের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মেলামেশা খুব বেশি দেখা যায় না। এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জনসংযোগের সময় রাস্তার ধারে চা বানানো বা খাবারের দোকানে যেতে দেখা গিয়েছে। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই ঝালমুড়ি খাওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ভোটের আগে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর একটি কৌশল হিসেবেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts