Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • বিষ্ণুপুরে মঞ্চ কাঁপালেন মোদি! তৃণমূলকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য
জেলা

বিষ্ণুপুরে মঞ্চ কাঁপালেন মোদি! তৃণমূলকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য

pm modi 1
Email :5

বিষ্ণুপুরের নির্বাচনী জনসভা থেকে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবারের সভায় তাঁকে স্বাগত জানান বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ এবং দলের অন্যান্য নেতা ও কর্মীরা। সভার শুরুতেই বিপুল জনসমাগম দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন মোদি। তিনি (PM Modi) বলেন, এখানে অনেক মানুষ এসেছেন এবং অনেকেই তাঁর ছবি এঁকে এনেছেন। সেই ভালোবাসার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।

এরপর বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পয়লা বৈশাখের পর এটাই তাঁর প্রথম সভা। তিনি আশা প্রকাশ করেন, মা লক্ষ্মীর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। মন্দিরের শহরে এই সভা করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান বলেও উল্লেখ করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেন। তাঁর (PM Modi) অভিযোগ, রাজ্যের সরকার আদিবাসী সমাজকে উন্নয়নের মূল স্রোত থেকে দূরে রেখেছে। তিনি আরও বলেন, দেশের রাষ্ট্রপতি আদিবাসী সমাজ থেকে উঠে এসেছেন এবং গোটা দেশ তাঁকে সম্মান করে। কিন্তু বাংলায় এলে তাঁকে অপমান করা হয়েছে বলে দাবি করেন মোদি। এই ঘটনা দেশের মানুষ কোনওদিন ভুলবে না বলেও মন্তব্য করেন তিনি।

মোদির এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি দাবি করছে, রাজ্যে গণতন্ত্র বিপদের মুখে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, নির্বাচনের আগে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। এই পরিস্থিতিতে বিষ্ণুপুরের এই সভা ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts