Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ডোমকলে তৃণমূলের বড় ধাক্কা! একসঙ্গে ৫০০ পরিবার যোগ দিল সিপিএমে
জেলা

ডোমকলে তৃণমূলের বড় ধাক্কা! একসঙ্গে ৫০০ পরিবার যোগ দিল সিপিএমে

domkal
Email :4

ডোমকলে (Domkal) ভোটের আগে বড় রাজনৈতিক পালাবদলের ছবি সামনে এল। এক দিনের ব্যবধানে ফের তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খেল। শনিবার আরও একটি পার্টি অফিসের দখল নিল সিপিএম। শুধু তাই নয়, ডোমকল পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ড থেকে প্রায় পাঁচশো পরিবার একসঙ্গে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিলেন। এতে এলাকায় রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করেই বদলে গিয়েছে (Domkal)।

সন্ধ্যায় ভাতশালা এলাকায় পৌঁছন সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান (Domkal)(Domkal)। তাঁকে ঘিরে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। এরপর বহু পরিবার তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেন। তৃণমূলের পতাকা ছেড়ে হাতে তুলে নেন লাল পতাকা। যোগদানের পর মিষ্টিমুখও হয়। তারপর খারাপ আবহাওয়াকেও উপেক্ষা করে মিছিল ও জনসংযোগ শুরু হয়। যোগদানকারীদের দাবি, দীর্ঘদিন ধরে অসন্তোষ জমে ছিল, সেই কারণেই তাঁরা দল ছেড়েছেন।

সিপিএম প্রার্থীর দাবি (Domkal), এটি কোনও দখল নয়, যারা এতদিন এই পার্টি অফিস চালাতেন, তারাই এখন সিপিএমে এসেছেন। তাঁর কথায়, মানুষ নিজেরাই লড়াই শুরু করেছেন এবং এই ওয়ার্ডে তৃণমূল বড় ধাক্কা খেয়েছে। তৃণমূল প্রার্থীকে নিশানা করে তিনি বলেন, তিনি এলাকার মানুষ নন, তাই এখানকার পরিস্থিতি বুঝতে পারবেন না।

এর আগের দিনও প্রায় চারশো পরিবারের সদস্য তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেন। তখনও একটি পার্টি অফিসে লাল পতাকা তোলা হয়। এমনকি তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতিও সিপিএমে যোগ দেন। অনেক কর্মীর বক্তব্য, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত (Domkal)।

সব মিলিয়ে ভোটের আগে ডোমকলের এই ঘটনা রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts