Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে বাংলায় চরম কড়াকড়ি! বুথে নজরদারিতে বড় সিদ্ধান্ত কমিশনের
রাজ্য

ভোটের আগে বাংলায় চরম কড়াকড়ি! বুথে নজরদারিতে বড় সিদ্ধান্ত কমিশনের

election commission a
Email :5

ভোটের আবহে কড়া নিরাপত্তার ঘেরাটোপে ঢাকতে চলেছে গোটা বাংলা। প্রথম দফার ভোটের আগে বুথের নিরাপত্তা ও নজরদারি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Bengal Election)। কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের প্রায় সব বুথকেই এখন স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে আট হাজার বুথকে অতি স্পর্শকাতর বলা হয়েছে। প্রথম দফায় যেখানে ভোট হবে, সেই দেড় হাজার বুথে বিশেষ নজরদারি চালানো হবে।

বুথ দখল বা অনিয়ম ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে (Bengal Election)। ঠিক হয়েছে, ভোট শুরুর আগের রাত থেকেই সব বুথে ক্যামেরা চালু থাকবে। এই ক্যামেরাগুলি সরাসরি কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে যুক্ত থাকবে। সারারাত ধরে বিশেষ আধিকারিকরা সেই নজরদারি চালাবেন। সাধারণ বুথে দু’টি করে ক্যামেরা থাকলেও অতি স্পর্শকাতর বুথে আরও বেশি ক্যামেরা বসানো হবে (Bengal Election)।

প্রিসাইডিং অফিসারদেরও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ভোট শুরুর আগে মক পোল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরা ঠিকমতো কাজ করছে কি না, তা কমিশনকে জানাতে হবে। কোনও গাফিলতি হলে কঠোর পদক্ষেপ করা হবে বলেই জানানো হয়েছে।

ভোটারদের বুথমুখী করতে জেলায় জেলায় প্রচারও চলছে জোরকদমে। ভোটার তালিকায় নাম না থাকা বা অন্যান্য সমস্যার সমাধানে প্রশাসন সহযোগিতা করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট করানোই কমিশনের প্রধান লক্ষ্য বলে বারবার জানানো হয়েছে।

প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। এখন দেখার, এই কড়া নিরাপত্তার মধ্যে সাধারণ মানুষ কতটা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts