রাতের কলকাতায় মহিলাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। ঘটনায় লালবাজারের গোয়েন্দা বিভাগের ডাকাতি দমন শাখা এবং শেক্সপিয়ার সরণি থানার যৌথ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ (Kolkata)।
ধৃতদের নাম পাপ্পু যাদব এবং বিহারী যাদব। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে (Kolkata)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ এপ্রিল রাতে শেক্সপিয়ার সরণি এলাকার একটি পানশালায় গিয়েছিলেন এক তরুণী। সেখান থেকে গভীর রাতে তিনি বাড়ি ফেরার জন্য যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করেন। ক্যাব চালিয়ে আসে বিহারী যাদব নামে এক ব্যক্তি।
অভিযোগ, কিছুটা পথ যাওয়ার পর ওই চালক জানান তিনি আর গাড়ি চালাতে পারবেন না। এরপর তার ভাই পাপ্পু যাদবের ক্যাবে করে বাকি পথ যাওয়ার ব্যবস্থা করা হয় (Kolkata)।
তরুণীর দাবি, এরপর তাকে অন্য একটি ক্যাবে তোলা হয় এবং অচেনা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া হয়। পরে একটি নির্জন স্থানে ক্যাব থামানো হয়। সেখানেই পাপ্পু যাদবও চলে আসে বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, ওই নির্জন স্থানে মহিলার গলায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং সোনার গহনা লুট করা হয়। এরপর তাকে আবার ক্যাবে তুলে কলেজ স্ট্রিটের কাছে নামিয়ে দেওয়া হয়।
পরের দিন শেক্সপিয়ার সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং শেক্সপিয়ার সরণি থানার যৌথ অভিযানে শেষ পর্যন্ত বাবুঘাট এলাকা থেকে দু’জনকেই গ্রেপ্তার করা হয়। ধৃতরা ট্যাংরার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।











