Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে মোদির বড় বার্তা! কী ঘোষণা আসছে ঘিরে চরম জল্পনা
দেশ

রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে মোদির বড় বার্তা! কী ঘোষণা আসছে ঘিরে চরম জল্পনা

PM Modi
Email :6

বাংলা এবং তামিলনাড়ুর ভোটের আবহে ফের জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আজ রাত সাড়ে ৮টায় তিনি দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন বলে জানা গিয়েছে। তবে কী বিষয়ে তিনি বক্তব্য রাখবেন, তা এখনও সরকারিভাবে স্পষ্ট করা হয়নি।

এই ঘোষণার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে জল্পনা (PM Modi)। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ—সবাই কৌতূহলী, এবার কী বড় ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।

জল্পনা অনুযায়ী, মহিলা সংরক্ষণ আইন নিয়ে কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। সম্প্রতি সংসদে ওই সংবিধান সংশোধনী বিল নিয়ে জটিলতা তৈরি হয়েছে (PM Modi)। বিরোধীদের আপত্তিতে বিলটি কার্যত আটকে যায়। ফলে সেই বিষয়েই নতুন কোনও পদক্ষেপ বা অর্ডিন্যান্স ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আবার অনেকে মনে করছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং তার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী (PM Modi) বড় বার্তা দিতে পারেন। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি এবং জ্বালানির সরবরাহ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা হতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এর আগেও একাধিকবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। সাধারণত এই ধরনের ভাষণে তিনি বড় সিদ্ধান্ত ঘোষণা করে থাকেন। যেমন নোট বাতিল বা লকডাউনের মতো বড় সিদ্ধান্ত আগেও তিনি এইভাবেই দেশবাসীকে জানিয়েছেন।

এই কারণেই আজকের ভাষণ ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। ভোটের ঠিক আগে এমন ঘোষণা হলে তার রাজনৈতিক প্রভাব নিয়েও আলোচনা শুরু হয়েছে।

তবে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলছে, এই মুহূর্তে খুব বড় কোনও অর্থনৈতিক শক বা কঠোর সিদ্ধান্ত ঘোষণা হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

সব মিলিয়ে, আজ রাত সাড়ে ৮টার ভাষণের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts