ইরান-আমেরিকার শান্তি আলোচনার (Iran War) প্রথম দফা ভেস্তে যাওয়ার পেছনে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হস্তক্ষেপই মূল কারণ বলে অভিযোগ তুলেছে তেহরান। এই পরিস্থিতিতে ইসলামাবাদে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বৈঠক। তার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি খোঁচা দিল ইরান।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে (Iran War), আলোচনার মাঝখানে নেতানিয়াহুর হস্তক্ষেপ কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তেহরানের বক্তব্য, শান্তি প্রক্রিয়াকে বারবার অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে ইজরায়েল।
শুক্রবার ইরানের একটি দূতাবাসের তরফে প্রকাশিত এক বার্তায় ট্রাম্পকে উদ্দেশ করে বলা হয় (Iran War), “আপনি বেশি উচ্ছ্বসিত হবেন না, নিজের মর্যাদা বজায় রাখুন। ইরান বা হরমুজ প্রণালী নিয়ে শক্তি প্রয়োগ বন্ধ করুন। আমরা সব সমস্যার সমাধান করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নেতানিয়াহুকে ব্লক করে ফোন বন্ধ করুন এবং রাতে শান্তিতে ঘুমান।”
এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে (Iran War)। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত ওয়াশিংটনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগেও প্রথম দফার শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার জন্য ইরান সরাসরি ইজরায়েলকে দায়ী করেছিল। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির দাবি, বৈঠক চলাকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ফোন করেন নেতানিয়াহু। সেই ফোনের পরেই আলোচনার গতিপথ বদলে যায় বলে অভিযোগ (Iran War)।
আরাঘচির বক্তব্য অনুযায়ী, আমেরিকা আলোচনার মাধ্যমে এমন কিছু অর্জন করতে চেয়েছিল যা তারা যুদ্ধের মাধ্যমে পারেনি। ইরানের দাবি, তারা সদিচ্ছা নিয়েই আলোচনায় অংশ নিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের দিক থেকে সেই সদিচ্ছার অভাব ছিল।
ইরান আরও জানিয়েছে, তারা নিজেদের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই অবস্থান থেকে কোনওভাবেই সরে আসবে না।










