Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নন্দীগ্রামে মমতাকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর! ভবানীপুরে হারানোর হুঙ্কার
জেলা

নন্দীগ্রামে মমতাকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর! ভবানীপুরে হারানোর হুঙ্কার

mamata suvendu
Email :6

রাজ্যে প্রথম দফার ভোটের আর মাত্র পাঁচ দিন বাকি। তার আগেই নির্বাচনী উত্তাপ তুঙ্গে। এই পরিস্থিতিতে নন্দীগ্রামে বিজয় সংকল্প সভা থেকে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি (Suvendu Adhikari) বলেন, তিনি কারও নাম নিতে চান না বা কাউকে প্রচার দিতে চান না। তবে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দ্বিতীয়বার দাঁড়ানোর সাহস দেখাননি। তিনি নিজেই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং ভবানীপুরে গিয়ে তাঁকে হারানোর লক্ষ্য নিয়েছেন।

শুভেন্দু (Suvendu Adhikari) অভিযোগ করেন, রাজ্যে কর্মসংস্থানের অভাব ভয়াবহ আকার নিয়েছে। যুবক-যুবতীরা কাজের খোঁজে অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন। গ্রামের পর গ্রামে অসংখ্য তরুণ পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে দিন কাটাচ্ছেন। তাঁর মতে, রাজ্যে শিল্পের অভাবই এই পরিস্থিতির মূল কারণ।

তিনি (Suvendu Adhikari) বলেন, দেশের বহু রাজ্যে বিজেপির সরকার রয়েছে এবং সেই রাজ্যগুলিতে উন্নয়ন ও সুশাসন দেখা যাচ্ছে। নন্দীগ্রামের বহু ছেলে-মেয়ে ওড়িশা, গুজরাত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে গিয়ে কাজ করছেন এবং পরিবার চালাচ্ছেন।

সভা থেকে তিনি আবেদন জানান, যদি রাজ্যের যুবকদের নিজের রাজ্যে ফিরিয়ে আনতে হয়, তাহলে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts