Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • মঞ্চে উঠেই বিপাকে ভ্যান্স! বিক্ষোভে থমকে গেল বক্তব্য
বিদেশ

মঞ্চে উঠেই বিপাকে ভ্যান্স! বিক্ষোভে থমকে গেল বক্তব্য

jd vance 2
Email :4

মার্কিন যুক্তরাষ্ট্রে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance)। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বারবার তাঁকে বাধা দেন যুদ্ধবিরোধী প্রতিবাদকারীরা। তাঁর বক্তৃতার মাঝেই চিৎকার করে একাধিক অভিযোগ তোলা হয়, যার ফলে সভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রতিবাদকারীদের দাবি, নিরীহ শিশুদের উপর হামলা চলছে এবং সেই পরিস্থিতিকে সমর্থন করছে মার্কিন প্রশাসন। একাধিকবার তাঁরা চিৎকার করে বলেন, ধর্মের নামে কখনও গণহত্যা সমর্থন করা যায় না। বক্তব্য রাখতে গিয়ে বারবার থামতে হয় ভ্যান্সকে। পরিস্থিতি সামাল দিতে তিনি বলেন, কোনওভাবেই গণহত্যাকে সমর্থন করা যায় না, এ বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট।

এরপর তিনি (JD Vance) বলেন, গাজায় পরিস্থিতি আগে খুবই ভয়াবহ ছিল, কিন্তু বর্তমানে সেখানে মানবিক সাহায্য পৌঁছনোর পরিমাণ বেড়েছে। তাঁর দাবি, বর্তমান প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং সাহায্য পৌঁছনোর ব্যবস্থা করেছে। তবে তাঁর এই বক্তব্যের মাঝেও প্রতিবাদ থামেনি, বারবার তাঁকে লক্ষ্য করে স্লোগান তোলা হয়।

এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং সেই নিয়ে মার্কিন অবস্থান নিয়ে তীব্র মতভেদ আরও স্পষ্ট হয়ে উঠেছে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত পোস্ট ঘিরেও আলোচনা শুরু হয়েছে, যা এই উত্তেজনার আবহকে আরও বাড়িয়ে দিয়েছে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts