প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantunu Thakur) কনভয়। মুর্শিদাবাদের বহরমপুর থানার বলরামপুর এলাকায় কনভয়ের একটি গাড়ির সঙ্গে একটি ট্রাক্টরের সরাসরি সংঘর্ষ হয়।
ধাক্কার তীব্রতায় ট্রাক্টরের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। কনভয়ের গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। ওই গাড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Shantunu Thakur)।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসতর্কতা, তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাক্টরের চালকের সঙ্গেও কথা বলছে পুলিশ (Shantunu Thakur)।
ভাগ্যক্রমে এই দুর্ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর অক্ষত রয়েছেন। তিনি কোনও আঘাত পাননি বলে জানা গিয়েছে।
নির্বাচনের মুখে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে এমন ঘটনা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।
উল্লেখ্য, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিনটি জনসভা রয়েছে। প্রথম সভা পূর্ব বর্ধমানের কালনায়, দ্বিতীয়টি দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে এবং তৃতীয় সভা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে।
এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল বিরোধী নেতা অধীর চৌধুরীর কনভয়ে। সেই সময় প্রচার শেষে ফেরার পথে কনভয়ের একটি গাড়িতে ট্রাকের ধাক্কা লাগে। একাধিক নিরাপত্তারক্ষী আহত হন। ওই ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্টও তলব করেছিল।













