টলিউডে (Tollywood) আপাতত থমকে গিয়েছে লাইট-ক্যামেরা-অ্যাকশন। শ্যুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর থেকেই প্রশ্নের মুখে পড়েছে পুরো ইন্ডাস্ট্রি। তালসারিতে আউটডোর শ্যুটিং চলাকালীন তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য (Tollywood)।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন টলিউডের শিল্পীরা (Tollywood)। আউটডোর শ্যুটিংয়ে নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রযোজনা সংস্থার গাফিলতি ও অবহেলার অভিযোগও উঠেছে। এই ঘটনার প্রতিবাদে আর্টিস্ট ফোরামের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ডাক দিয়েছিলেন।
পরবর্তীতে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Tollywood), আগামীকাল থেকে আবার শ্যুটিং শুরু হবে। তবে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউসকে ব্যান করা হয়েছে এবং তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্ল্যাকলিস্ট করা হয়েছে। আপাতত তাদের সঙ্গে শিল্পী ও কলাকুশলীরা কাজ করবেন না।
অভিনেতা দেব জানিয়েছেন, ব্যান করা শিল্পী ও কলাকুশলীদের বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই বিষয়ে আশ্বাস দিয়েছেন বলেও জানা গেছে।
গত রবিবার টেকনিশিয়ান্স স্টুডিয়োতে এক জরুরি বৈঠকে শিল্পী ও টেকনিশিয়ানদের সংগঠনগুলি শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সেই বৈঠকে আর্টিস্ট ফোরাম এবং টেকনিশিয়ান ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিনেতার অকাল মৃত্যুর ঘটনায় টলিউডে উত্তেজনা বাড়ছে। সময় যত এগোচ্ছে, রাহুলের মৃত্যুকে ঘিরে ততই বাড়ছে ধোঁয়াশা এবং প্রশ্ন।













