বাংলার বিধানসভা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই প্রথম দফার ভোটের জন্য ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৮০ কোম্পানি বাহিনী ইতিমধ্যেই রাজ্যে রয়েছে (Election Commission)।
তবে এখানেই থেমে থাকছে না কমিশন। সূত্রের খবর, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে ভিন রাজ্য থেকে আরও তিন হাজার সশস্ত্র পুলিশ আনা হচ্ছে। এই বাহিনী ধাপে ধাপে রাজ্যে মোতায়েন করা হবে (Election Commission)।
জানা যাচ্ছে, সবচেয়ে বেশি পুলিশ আসবে উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশ থেকে। পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও পুলিশ আনা হবে। আগামী তেরো এপ্রিল থেকে এই বাহিনী বাংলায় পৌঁছতে শুরু করবে (Election Commission)।
এদিকে কমিশনের আরেকটি সিদ্ধান্তও গুরুত্ব পাচ্ছে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন (Election Commission)।
কিন্তু তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। তাঁকে সোমবারের মধ্যেই নতুন দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তাঁকে তামিলনাড়ুর একাধিক এলাকায় পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।
ভোটের আগে এই সব পদক্ষেপে স্পষ্ট, কমিশন যে কোনও মূল্যে শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর।













