Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে বড় নিষেধাজ্ঞা! শেষ দু’দিন কোনও রাজনৈতিক বিজ্ঞাপন নয়
দেশ

ভোটের আগে বড় নিষেধাজ্ঞা! শেষ দু’দিন কোনও রাজনৈতিক বিজ্ঞাপন নয়

Gyanesh kumar
Email :6

নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারে (Assembly Election) কড়াকড়ি আরও বাড়াল নির্বাচন কমিশন। আগেই জানানো হয়েছিল, সংবাদপত্র বা বৈদ্যুতিন মাধ্যমে কোনও বিজ্ঞাপন দিতে গেলে কমিশনের অনুমতি নিতে হবে। এবার আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের ঠিক আগের দিন এবং ভোটের দিন কোনও রাজনৈতিক দলই কোনও ধরনের বিজ্ঞাপন দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে কমিশন।

কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, নির্দিষ্ট দুই দিনে সংবাদপত্র বা অন্য কোনও মুদ্রিত মাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না (Assembly Election)। কোনও দল যদি বিজ্ঞাপন দিতে চায়, তবে আগে তা জেলা স্তরের নিরীক্ষা কমিটির অনুমোদন নিতে হবে।

আগামী দিনে কেরলে এক দফায় সব আসনে ভোট হবে। এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক লড়াই তুঙ্গে (Assembly Election)। শাসক ও বিরোধী দুই পক্ষই জয়ের ব্যাপারে আশাবাদী। এই পরিস্থিতিতে কমিশন মনে করছে, ভোটের শেষ সময়ে বিভ্রান্তিকর বা উস্কানিমূলক বিজ্ঞাপন প্রকাশ হলে ভোটের পরিবেশ নষ্ট হতে পারে।

কমিশনের মতে, বিজ্ঞাপনের ক্ষেত্রে বড় দলগুলির আর্থিক সুবিধা বেশি থাকে। ফলে ছোট দলগুলি পিছিয়ে পড়ে। এতে সমান সুযোগ বজায় থাকে না (Assembly Election)। সেই কারণেই শেষ দু’দিন বিজ্ঞাপন সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে একাধিক নির্বাচনে এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ফলে এই সিদ্ধান্ত নতুন নয়। আগামী দিনে অন্য রাজ্যেও একই নিয়ম কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাতেও ভোটের সময় এই ধরনের কড়াকড়ি দেখা যেতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts