Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ‘চুপ করানো হয়েছে, হারিনি’—পদ হারিয়েই তোপ রাঘবের, পাল্টা আক্রমণ আপের
দেশ

‘চুপ করানো হয়েছে, হারিনি’—পদ হারিয়েই তোপ রাঘবের, পাল্টা আক্রমণ আপের

raghav chadha
Email :4

আম আদমি পার্টির ভিতরে দ্বন্দ্ব চরমে উঠেছে। দলের সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর তিনি সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়ে জানান, তাঁকে চুপ করিয়ে দেওয়া হলেও তিনি হার মানবেন না।

দলের এই পদক্ষেপের পরই রাঘব (Raghav Chadha) প্রশ্ন তোলেন, সংসদে তিনি যখনই কথা বলার সুযোগ পেয়েছেন, সাধারণ মানুষের সমস্যার কথাই তুলে ধরেছেন। তিনি জানতে চান, সাধারণ মানুষের কথা বলা কি কোনও ভুল? তিনি (Raghav Chadha) আরও দাবি করেন, তাঁকে যেন সংসদে কথা বলতে না দেওয়া হয়, এমন নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, এই ঘটনার পর আম আদমি পার্টির পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। দলের অভিযোগ, রাঘব চাড্ডা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতে ভয় পান। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা না বলে তিনি অন্য বিষয় নিয়ে সময় নষ্ট করেছেন বলেও দাবি করা হয়েছে (Raghav Chadha)।

দলের এক শীর্ষ নেতা বলেন, সংসদে সীমিত সময়ের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত। কিন্তু সেই সময় সঠিক ভাবে ব্যবহার করা হয়নি বলে তাঁদের অভিযোগ।

আম আদমি পার্টির আরও দাবি, বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে রাঘব চাড্ডা দলের পাশে দাঁড়াননি। কিছু বড় ইস্যুতে তিনি সংসদে কথা বলেননি বলেও অভিযোগ উঠেছে। এমনকী, গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবস্থান নেওয়ার সময়েও তিনি দলের সঙ্গে ছিলেন না বলে দাবি করা হয়েছে।

এই ঘটনাকে ঘিরে আম আদমি পার্টির অন্দরে বিরোধ আরও বেড়েছে এবং তা এখন প্রকাশ্যে চলে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts