Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ফের আইপ্যাক ঘিরে তোলপাড়! তিন শহরে একসঙ্গে ইডির হানা, বাড়ছে রাজনৈতিক উত্তাপ
দেশ

ফের আইপ্যাক ঘিরে তোলপাড়! তিন শহরে একসঙ্গে ইডির হানা, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

IPAC a
Email :6

বাংলার পর এবার দেশের একাধিক শহরে আইপ্যাকের দপ্তরে তল্লাশি চালাল ইডি (ED Raid)। বৃহস্পতিবার সকাল থেকে বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং দিল্লিতে এই অভিযান শুরু হয়। জানা গিয়েছে, কয়লা পাচার সংক্রান্ত মামলাতেই এই তল্লাশি চালানো হচ্ছে।

সূত্রের খবর, আইপ্যাকের এক ডিরেক্টর ঋষিরাজ সিংয়ের বেঙ্গালুরুর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে (ED Raid)। বেঙ্গালুরুতে মোট তিনটি জায়গায় অভিযান চালায় ইডি। একই সময়ে হায়দরাবাদেও আইপ্যাকের দপ্তরে তল্লাশি শুরু হয়। জানুয়ারি মাসে সল্টলেকে যে দল তল্লাশি চালিয়েছিল, সেই দলই এবার এই অভিযানে যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। তবে হায়দরাবাদ ও দিল্লিতে ঠিক কতগুলি জায়গায় তল্লাশি হয়েছে, তা এখনও স্পষ্ট নয় (ED Raid)।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে সল্টলেকের আইপ্যাকের দপ্তর এবং সংস্থার কর্ণধারের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি (ED Raid)। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে গিয়ে কিছু নথি নিয়ে আসেন। তিনি দাবি করেন, সেগুলি তাঁর দলের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং নির্বাচনী পরিকল্পনার সঙ্গে যুক্ত। সেই সময় তিনি অভিযোগ তোলেন, ইডি ওই নথি দখল করার চেষ্টা করছিল।

এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত তৈরি হয়। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়। রাজ্যের তরফে অভিযোগ করা হয়, কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, তদন্তকারী সংস্থার কাজকে বাধা দেওয়া হচ্ছে (ED Raid)।

এই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। তার মধ্যেই আবার একাধিক শহরে আইপ্যাকের দপ্তরে ইডির তল্লাশি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। ভোটের আগে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts