Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • মাছ খাওয়া বন্ধ হবে? পাঁশকুড়া থেকে বিস্ফোরক মন্তব্য মমতার, তীব্র পাল্টা বিজেপির
জেলা

মাছ খাওয়া বন্ধ হবে? পাঁশকুড়া থেকে বিস্ফোরক মন্তব্য মমতার, তীব্র পাল্টা বিজেপির

mamata banerjee purulia a
Email :5

ভোটের আগে ফের বাঙালির আবেগকে সামনে এনে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সভা থেকে তিনি (Mamata Banerjee)দাবি করলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার সংস্কৃতি বদলে যাবে এবং মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়বে।

সভা থেকে মমতা (Mamata Banerjee) বলেন, প্রতিটি আসন তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, একটি আসন হারালেও সেই জায়গায় বিজেপি ক্ষমতায় এসে মানুষের মাছ খাওয়া, মাংস খাওয়া এমনকি কথা বলার স্বাধীনতাও নিয়ন্ত্রণ করতে পারে। তাঁর এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

এর আগেও বাঙালি পরিচয় এবং সংস্কৃতির প্রশ্নে সরব হয়েছেন তিনি (Mamata Banerjee)। একুশের নির্বাচনের সময় যেমন এই ইস্যু সামনে এনেছিলেন, এবারও তার পুনরাবৃত্তি দেখা গেল। পরিযায়ী শ্রমিকদের সমস্যার মতো বিষয় নিয়েও তিনি আগেই সরব হয়েছিলেন।

মাছ খাওয়া বাঙালির জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সেই আবেগকে সামনে এনে ভোটের রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। বিজেপির দাবি, এই ধরনের মন্তব্য করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

বিজেপি নেতা সুকান্ত মজুমদার পাল্টা বলেন, মুখ্যমন্ত্রী এমন কথা বলছেন যা ভোটারদের ভয় দেখানোর মতো। তাঁর অভিযোগ, যারা বিজেপিকে ভোট দেবেন, তাঁদের বিরুদ্ধে সামাজিক চাপ তৈরির চেষ্টা হচ্ছে। তিনি বলেন, ভোটে হারের আশঙ্কা থেকেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে।

সব মিলিয়ে ভোটের আগে এই মন্তব্যকে ঘিরে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এখন দেখার, এই বিতর্ক ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts