Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘জলে নামবেন না’—শোনেননি রাহুল! তারপর যা হল, স্তব্ধ টলিউড
বিনোদন

‘জলে নামবেন না’—শোনেননি রাহুল! তারপর যা হল, স্তব্ধ টলিউড

rahul banerjee 3
Email :22

আচমকা এই খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েছে টলিউড। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee) আর নেই, এই খবর এখনও অনেকেই বিশ্বাস করতে পারছেন না। তাঁর মৃত্যুর খবর শুনে সহকর্মী থেকে অনুরাগী সকলেই ভেঙে পড়েছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

রবিবার একটি ধারাবাহিকের শুটিংয়ের কাজে তালসারি সমুদ্রসৈকতে গিয়েছিলেন রাহুল (Rahul Banerjee)। শুটিং শেষ হওয়ার পর তিনি সমুদ্রে নামেন। ধারাবাহিকের ম্যানেজার শেখর চক্রবর্তী জানিয়েছেন, দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। তাঁদের কাজ শেষ হয়ে গিয়েছিল এবং তিনি শিল্পীদের হোটেলে পাঠানোর ব্যবস্থা করছিলে (Rahul Banerjee)ন। সেই সময়ই খবর আসে, রাহুল সমুদ্রে নেমে গিয়েছেন এবং ভেসে যাচ্ছেন। এরপর তড়িঘড়ি করে তাঁরা ঘটনাস্থলে পৌঁছন। সেখানে সুরক্ষার জন্য একটি নৌকা ছিল এবং দ্রুত তাঁকে জল থেকে তোলা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, তাঁকে (Rahul Banerjee) কি দেরিতে উদ্ধার করা হয়েছিল? তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে ম্যানেজার জানিয়েছেন, সঙ্গে সঙ্গেই তাঁকে জল থেকে তোলা হয়েছিল। তিনি আরও বলেন, রাহুলকে আগে থেকেই সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তিনি সেই কথা শোনেননি এবং জলে নেমে পড়েন।

এই মুহূর্তে অভিনেতার দেহ দিঘার হাসপাতালের মর্গে রাখা রয়েছে। এদিকে, ওই দিনের শুটিংয়ের কিছু ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, সহকর্মীদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে ছিলেন রাহুল। তাঁকে সম্পূর্ণ স্বাভাবিক এবং খুশি মনে হচ্ছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

রাহুলের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, এই খবর শুনে তিনি অত্যন্ত মর্মাহত এবং হতবাক। রাহুল তাঁর প্রিয় অভিনেতা ছিলেন বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে শোকাহত পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts