Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে বড় সিদ্ধান্ত! এবার প্রতিদিন প্রকাশ হবে নতুন ভোটার তালিকা
রাজ্য

ভোটের আগে বড় সিদ্ধান্ত! এবার প্রতিদিন প্রকাশ হবে নতুন ভোটার তালিকা

election commission aa
Email :4

ভোটগ্রহণের আর খুব বেশি সময় বাকি নেই। এই পরিস্থিতিতে ভোটার তালিকা চূড়ান্ত করতে আরও তৎপর হয়ে উঠেছে নির্বাচন কমিশন (Election Commission)। গতকাল দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর ২৪ ঘণ্টার মধ্যেই তৃতীয় তালিকাও প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে এবার প্রতিদিন এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

জানা গিয়েছে, যাঁদের নাম বাদ পড়ছে, তাঁরা যাতে ট্রাইবুনালে আবেদন জানানোর জন্য যথেষ্ট সময় পান (Election Commission), সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের মতে, এতে পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও দ্রুত হবে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল (Election Commission)। সেই তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম বিবেচনার তালিকায় রাখা হয়েছিল। এই নামগুলির যাচাই প্রক্রিয়া চলছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারিক আধিকারিকরা নথি খতিয়ে দেখছেন।

চূড়ান্ত তালিকা প্রকাশের কয়েক সপ্তাহ পর, গত ২৩ মার্চ রাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়। তার পরের দিনই দ্বিতীয় তালিকা বের করা হয়। যদিও সেই তালিকায় কতজনের নাম বাদ পড়েছে, তা কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়নি। এবার দ্রুততার সঙ্গে তৃতীয় তালিকাও প্রকাশ করা হল।

কমিশন আগেই আদালতের কাছে আবেদন করেছিল যাতে প্রতিদিন এই তালিকা প্রকাশ করা যায়। সেই অনুমতি মেলার পর এবার প্রতিদিনই নতুন তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। যাঁদের নাম বাদ যাবে, তাঁরা ট্রাইবুনালে গিয়ে আবেদন করতে পারবেন এবং সেই আবেদন খতিয়ে দেখা হবে।

আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে ভোটগ্রহণ হবে। তার আগেই এই পুরো প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করাই এখন কমিশনের লক্ষ্য। ফলে ভোটের আগে প্রশাসনিক তৎপরতা অনেকটাই বেড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts