আজ থেকে তৃণমূলের নির্বাচনী প্রচারে (Election Campaigns) ঝাঁপাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি ছোট কর্মসূচি পালন করবেন, প্রথমে মেটেলির একটি হোটেলে পৌঁছে বিকেল চারটায় জ্যোতি আশ্রমে স্থানীয় প্রান্তিক মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বুধবার থেকে ময়নাগুড়ি থেকে শুরু হবে পূর্ণাঙ্গ জনসভা। একমাসের এই সফরে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব-মধ্য হয়ে পশ্চিমবঙ্গের নানা জেলা ঘুরবেন তিনি। এই প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চতুর্থ মা-মাটি-মানুষ সরকারের জন্য ভোটের জনসংযোগ চালাবেন (Election Campaigns)।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঙ্গল থেকেই প্রচারে (Election Campaigns) নামছেন। দুপুরে তিনি পাথরপ্রতিমা কলেজ গ্রাউন্ডে দলের প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। এরপর গোটা মাসে অভিষেকও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক কেন্দ্রে প্রচার চালাবেন।
উত্তরবঙ্গের ভোটের আগে ধস, ঝড়বন্যা বা কোনো প্রতিকূলতার মাঝেও মমতা বন্দ্যোপাধ্যায় আশাবাদী। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে টিয়াবনের হেলিপ্যাডে নামবেন, এরপর মেটেলির হোটেলে যাবেন এবং বিকেলে আশ্রমে স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এই নির্বাচনী লড়াই শুধুই বিজেপির বিরুদ্ধে নয়, কমিশনের কিছু সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করছে মমতা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সংঘাত সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। ২৩ এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গ, জঙ্গলমহলসহ মোট ১৫২টি আসনে ভোট হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গত কয়েক বছরের উন্নয়ন যজ্ঞের খতিয়ান মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি কেন্দ্রের ‘একপেশে’ আচরণকেও নির্বাচনী প্রচারে তুলে ধরবেন। অভিষেকও দলের প্রার্থীদের সমর্থনে লাগাতার প্রচার চালিয়ে যাবেন।













