পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তিনি জানান, এই যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং এর প্রভাব ভারতের অর্থনীতি ও বাণিজ্যের উপর পড়েছে। ফলে দেশের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত এবং এখনই আতঙ্কের কোনও কারণ নেই (PM Modi)।
প্রধানমন্ত্রী (PM Modi) জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তবুও এই সংঘর্ষে কিছু ভারতীয়ের মৃত্যু হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন। তাঁদের পরিবারকে সাহায্য করা হচ্ছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে (PM Modi)। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশগুলিতে ভারতীয়দের জন্য সাহায্যের হাত বাড়ানো হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য দিনরাত খোলা রাখা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।
তিনি (PM Modi) আরও জানান, পশ্চিম এশিয়া থেকে ইতিমধ্যেই প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজার ভারতীয় দেশে ফিরেছেন। ইরান থেকেও প্রায় এক হাজার মানুষ ফিরেছেন, যাঁদের মধ্যে অধিকাংশই ছাত্র।
ভারতের জ্বালানি সরবরাহের বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে আসে। সেখানে সমস্যা তৈরি হওয়ায় কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে পেট্রল ও ডিজেলের সরবরাহ যাতে ব্যাহত না হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশে এলপিজি উৎপাদনও বাড়ানো হয়েছে। গত কয়েক বছরে ভারত বহু দেশের সঙ্গে জ্বালানি আমদানির নতুন পথ তৈরি করেছে।
প্রধানমন্ত্রী (PM Modi) জানান, বর্তমানে দেশের কাছে বিপুল পরিমাণ তেল মজুত রয়েছে এবং তা আরও বাড়ানোর পরিকল্পনা চলছে। কৃষিক্ষেত্রেও কোনও বড় সমস্যা তৈরি হয়নি এবং কৃষকদের চিন্তার কোনও কারণ নেই। দেশের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে পর্যাপ্ত কয়লা মজুত রাখা হয়েছে বলেও তিনি জানান।
সবশেষে তিনি বলেন, ভারত সবসময় শান্তির পক্ষে। যুদ্ধ নয়, আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব।












