ইরান, ইজরায়েল এবং আমেরিকার সংঘাত ক্রমশ জটিল হয়ে উঠছে। এর প্রভাব বিশ্বজুড়ে পড়তে শুরু করেছে। ভারতও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ইতিমধ্যেই দেশে এলপিজি সঙ্কট (LPG Crisis) দেখা দিয়েছে, যা সামাল দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।
এই পরিস্থিতিতে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক করেন। ওই বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যুদ্ধের প্রভাব যেন কোনওভাবেই সাধারণ মানুষের উপর না পড়ে, তা নিশ্চিত করতে হবে (LPG Crisis)।
এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিদেশমন্ত্রী এস জয়শংকর। সরকারি সূত্রে জানা গেছে, এই বৈঠকে বর্তমান সঙ্কট (LPG Crisis) মোকাবিলার জন্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বজায় রাখা এবং শক্তি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।
সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্য এবং জ্বালানির অবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। তিনি জানান, এই সংঘাতের প্রভাব শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ নয়, তা গোটা বিশ্বেই পড়ছে। তাই দেশের নাগরিকদের সুরক্ষিত রাখতে সব রকম ব্যবস্থা নিতে হবে (LPG Crisis)।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে পর্যাপ্ত কয়লা মজুত রাখা হবে যাতে কোনও সঙ্কট না তৈরি হয়। পাশাপাশি রাসায়নিক, ওষুধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে। কৃষকদের জন্য সারের জোগান বজায় রাখার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে খাদ্য সঙ্কট না দেখা দেয় (LPG Crisis)।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজন হলে আমদানির নতুন পথ খোঁজা হবে এবং রফতানির ক্ষেত্রেও নতুন বাজারের সন্ধান করা হবে। সব মিলিয়ে এই কঠিন পরিস্থিতিতে দেশের মানুষের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেই বার্তা দেওয়া হয়েছে।











