Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • লিফটে আটকে মৃত্যু অরূপের, ফের ফরেন্সিক পরীক্ষা শুরু আরজি কর হাসপাতালে
রাজ্য

লিফটে আটকে মৃত্যু অরূপের, ফের ফরেন্সিক পরীক্ষা শুরু আরজি কর হাসপাতালে

RG Kar lift
Email :4

আরজি কর মেডিক্যাল কলেজ (RG Kar) হাসপাতালে লিফটে আটকে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার তদন্তে ফের ফরেন্সিক পরীক্ষা হবে। লিফট বিভ্রাটের সময় PWD-এর ইলেকট্রিক্যাল বিভাগের অধীনে থাকা কর্মকর্তা ও কর্মীদের সোমবার ঘটনাস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাঁদের তত্ত্বাবধানে পুনরায় ফরেন্সিক বিশেষজ্ঞরা লিফটের সেন্সর, লিভার এবং অন্যান্য প্রযুক্তিগত অংশ খতিয়ে দেখবেন (RG Kar)।

প্রাথমিক তদন্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি উঠে এসেছে। এই কারণে লিফট প্রস্তুতকারী সংস্থার আধিকারিকদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে (RG Kar)। রাজ্য ফরেন্সিক দলের সদস্য ভাস্কর গঙ্গোপাধ্যায় ও চিত্রাক্ষ সরকার ট্রমা কেয়ার সেন্টারে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি লালবাজারের হোমিসাইড শাখার দুই আধিকারিকও তদন্তে যোগ দিয়েছেন (RG Kar)।

ফরেন্সিক ও হোমিসাইড শাখার যৌথ তদন্তকারীরা লিফটের প্রযুক্তিগত ত্রুটি, কার্যপ্রণালী এবং উদ্ধার প্রক্রিয়ার সময়কাল খুঁটিয়ে দেখছেন (RG Kar)। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ডিউটি রোস্টার, জুনিয়র ডাক্তার, নার্স, গ্রুপ ডি কর্মী ও নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে (RG Kar)। তদন্তের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নিরাপত্তা প্রোটোকল। লিফটে কোনো সমস্যা দেখা দিলে প্রতিটি ফ্লোরে PWD ইলেকট্রিক্যাল বিভাগের ও সুপারভাইজারের যোগাযোগের নম্বর লাগানো থাকা উচিত। এই নির্দেশিকা যথাযথভাবে মেনে চলা হয়েছে কি না তাও পরীক্ষা করা হচ্ছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts