Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে বড় চাল! ভবানীপুরে কর্মিসভা দিয়ে প্রচার শুরু মমতার
রাজ্য

ভোটের আগে বড় চাল! ভবানীপুরে কর্মিসভা দিয়ে প্রচার শুরু মমতার

mamata and abhishek editted
Email :5

আগামীকাল রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চেতলার অহীন্দ্র মঞ্চে একটি কর্মিসভায় উপস্থিত থাকবেন তিনি। এই সভাতেই ভবানীপুর এলাকার দলীয় কাউন্সিলর এবং বুথ স্তরের কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই বৈঠক থেকেই নেতাকর্মীদের দায়িত্ব ভাগ করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার থেকে তিনি বিভিন্ন জেলায় প্রচারে যাবেন। সেই কারণে তাঁর অনুপস্থিতিতে ভবানীপুরে কীভাবে প্রচার চালাতে হবে, তা নিয়েই স্পষ্ট নির্দেশ দেওয়া হবে ।

এদিকে ভবানীপুরে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন এবং কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচারে নেমেছেন ।

একই সময়ে নন্দীগ্রামেও তৃণমূলের প্রচার জোরদার হচ্ছে। আগামী ২৫ মার্চ সেখানে কর্মিসভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি পবিত্র কর তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকেই নন্দীগ্রাম থেকে প্রার্থী করেছে দল। ফলে এই কেন্দ্রেও রাজনৈতিক লড়াই আরও তীব্র হচ্ছে।

ভোটের আগে একদিকে ভবানীপুর, অন্যদিকে নন্দীগ্রাম—দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে জোরদার প্রচার শুরু করে কৌশল সাজাচ্ছে তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts