Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • বঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির তাণ্ডব! কোন জেলায় শিলাবৃষ্টি, কোথায় কালবৈশাখীর দাপট জানুন
রাজ্য

বঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির তাণ্ডব! কোন জেলায় শিলাবৃষ্টি, কোথায় কালবৈশাখীর দাপট জানুন

kolkata rain aa
Email :5

আজ থেকে দুই বাংলাতেই ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে (Weather Update)। দক্ষিণবঙ্গের কিছু জেলায় শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টির ধারা চলবে। এরপর বুধবার ও বৃহস্পতিবার কিছুটা কমলেও শুক্রবার থেকে আবার ঝড়-বৃষ্টি বাড়তে পারে।

বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে (Weather Update)। এই কারণেই আবহাওয়ার এই পরিবর্তন। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতা-সহ অন্য জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে (Weather Update)।

রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। অন্য জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টি কমে তাপমাত্রা বাড়তে পারে। তবে শুক্রবার থেকে আবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)।

উত্তরবঙ্গেও একই রকম পরিস্থিতি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতেও (Weather Update)।

বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে খুব ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি চলবে। বৃহস্পতিবার কিছুটা কমলেও সপ্তাহের শেষে আবার বাড়তে পারে দুর্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts