Shopping cart

TnewsTnews
  • Home
  • All
  • মধ্য প্রাচ্যের আগুনের আঁচ ভারতে! হঠাৎ বেড়ে গেল পেট্রোলের দাম
All

মধ্য প্রাচ্যের আগুনের আঁচ ভারতে! হঠাৎ বেড়ে গেল পেট্রোলের দাম

petrol price
Email :4

মধ্য প্রাচ্যের সংঘাতের প্রভাব এবার সরাসরি পড়ল দেশের জ্বালানির দামে (Petrol Price)। আশঙ্কা আগেই করা হয়েছিল, সেই মতোই বাড়ল পেট্রোলের দাম। তবে এই বৃদ্ধি শুধুমাত্র প্রিমিয়াম পেট্রোলের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। প্রতি লিটারে প্রায় দুই টাকা করে দাম বেড়েছে। পাশাপাশি প্রিমিয়াম ডিজেলের দামও বৃদ্ধি পেয়েছে। নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে (Petrol Price)।

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্য প্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। তবে সাধারণ পেট্রোলের দাম আপাতত অপরিবর্তিত রাখা হয়েছে (Petrol Price)।

জানা গিয়েছে, প্রিমিয়াম পেট্রোলের বিভিন্ন ধরনের দামে লিটার প্রতি দুই টাকা থেকে দুই টাকা তিরিশ পয়সা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। উচ্চ অকটেন জ্বালানি যেমন এক্সপি পঁচানব্বই এবং পাওয়ার পেট্রোলের দামও বেড়েছে। এর পাশাপাশি শিল্প ক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দামেও বড় বৃদ্ধি দেখা গিয়েছে। আগে যেখানে এর দাম ছিল প্রতি লিটারে সাতাশি টাকা সাতষট্টি পয়সা, তা বেড়ে এখন একশো ন’ টাকা ঊনষাট পয়সা হয়েছে (Petrol Price)।

বিশেষজ্ঞদের মতে, গাড়ির ইঞ্জিনের ভালো কার্যক্ষমতা এবং মসৃণ চলার জন্য অনেকেই প্রিমিয়াম পেট্রোল ব্যবহার করেন। তাই এই দাম বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলতে পারে নির্দিষ্ট গ্রাহকদের উপর (Petrol Price)।

তবে সাধারণ পেট্রোলের দাম না বাড়ায় আপাতত বাস বা ট্যাক্সির ভাড়া বাড়ার সম্ভাবনা কম। যদিও অন্য দিকে বিকল্প জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। গত সপ্তাহেই সেই জ্বালানির দাম পাঁচ টাকা বেড়েছিল, এই সপ্তাহে আবার আট টাকা বেড়েছে। সরবরাহেও চাপ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তেল সংস্থার দাবি, দেশে তেলের সরবরাহে এখনই কোনও বড় সঙ্কট নেই। বরং অতিরিক্ত তেল আসছে এবং ভবিষ্যতে সরবরাহ আরও মজবুত হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts